

রিফাত যে প্রচুর বই পড়তে ভালোবাসে। হুট করে সে লক্ষ্য করে তার সেল্ফে একটি বই। বইয়ের কভার একদমই ভিন্নরকম, তার থেকেও ভিন্ন বইয়ের নাম। এতকিছুর মাঝে রিফাতের একটূ জিনিসই ভালো লেগেছে আর সেটা হলো বইয়ের আকর্ষিক শক্তি। যেনো লেপ্টে ধরে রাখতে চাইছে রিফাতকে। পরের দিন সকালে রিফাতের লাশ পাওয়া যায় রুমে। রিফাতে মৃত্যুর দেড়মাস পর রিফাতের বন্ধু হামিদের লাশও একই ভাবে পাওয়া যায় রুমে। রুমের দেওয়ালে একটা সংখ্যা। কে খুনি আর কেনোই বা একের পর এক খুন করে চলেছে? হররের মাঝে থ্রিলারের অন্যরকম এক কম্বিনেশন, একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। আর দ্বিতীয় গল্পের ঘটনা আপনার শরীরের কাঁটা দিয়ে উঠবে।
বইটা অনেকদিন আগে নিয়েছিলাম ব্যস্ততার কারণে পড়া হয়নি, তাই রাগ করে পড়তে বসলাম। কি বলবো, এতো বেশী ভয়ের ছিলো যে কয়েক ঘন্টা তো গুটিসুটি হয়ে বসে ছিলাম। ভয়ের সাথে থ্রিলটা ছিলো জোস। সব মিলিয়ে পারফেক্ট। সময় টাকা কোনোটাই অপচয় হয়নি আমার মতে, ধন্যবাদ লেখককে এতো সুন্দর অদ্ভুতুরে ভয় পাইয়ে দেওয়ার জন্য। ভালোবাসা নিবেন, আশা করি আরও ভয়ের বই পাবো।
Read all reviews on the Boitoi app