

মিরপুর থানার বিপরীত পাশের রাস্তা। মেইন রোড থেকে গলিটা ভিতরের দিকে। আরও দুটি গলি রাস্তার দু'দিক থেকে এসে একটি ত্রিমুখী চত্বর তৈরি হয়েছে। গলির ভিতরে ত্রিমুখী চত্বর। প্রতিবেশীরা সবাই জটলা হয়ে আছে ডাক্তার সাহেবের বাড়ির গলির মুখে। চত্বর থেকে বামপাশে যে সরু গলিটা গেছে তারই শেষপ্রান্তে ডাক্তার সাহেবের বাড়ি। চারতলা বাড়ির দোতলায় থাকেন তিনি। বাকি সবগুলো ফ্ল্যাটেই ভাড়াটিয়া আছে। তিন ছেলের মধ্যে সেজ ছেলে থাকে তার সাথে।