

আমিনুল্লাহ আমাদেরই একজন, কখনো কখনো তিনি আমিন সাহেব হয়ে ওঠেন বটে তবে বেশিরভাগ সময়ই সে আমিনুল্লাহ । এই দুনিয়া নিয়ে তার কোনো অভিযোগ নেই, কেন নেই সেটাও জানা নেই তার। আমিনুল্লাহ শুধু জানে যে তার বাঁচতে ভালো লাগে। বেঁচে থাকতে ইচ্ছে করে সারা জীবন। আমিনুল্লাহর একদিন নিয়েই এই গল্প।