

বই, মুভি, মিউজিক মানুষের জীবনে প্রভাব ফেলে। চিন্তা, চেতনা, ধারণা আমূল বদলে দেয়। অনলাইনে আমরা নিয়মিতই দেখি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা কি বই পড়েছেন তা ছবি তুলে পোস্ট করছেন। এবং জানা যায় তারা দিনের বিশেষ একটা অংশ বই পড়ে কাটান। বই পড়াকে অনেক গুরুতে দেন। ভালো বই, যেগুলো পাঠকের কাছে সমাদৃত হয় ঐগুলো নিয়ে পরে মুভি তৈরি হয়। ইতিহাস, জীবনী, ক্যারিয়ার, অ্যাডভেঞ্চার, সাই-ফাই ইত্যাদি বিভিন্ন ধরনের মুভি তৈরি হয় যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। আমরা অনেক নতুন কিছু শিখতে পারি। যদিও মুভি আমরা বিনোদনের উদ্দেশ্যে দেখে থাকি কিন্তু আমাদের চিন্তার জগতে জোড়ালো প্রভাব ফেলে। এক সময় দেখা যায় নিজেও একইভাবে কল্পনা করছি, কাজ করছি যা আমাদের দৈনন্দিন জীবন পাল্টে দেয়। বইটিতে এমন সব বিষয় নির্ভর ৪২টি মুভি রিভিউ সংকলিত করা হয়েছে। সহজ-সাধারণভাবে প্রতিটি রিভিউতে মুভি সম্পর্কে এবং এর সাথে পারিপার্শিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই মুভিগুলোর মধ্যে কিছু মুভি প্রথমে দৈনিক যায়যায়দিন, এবং পরে ইতিহাসভিত্তিক মাসিক পত্রিকা রুটস এবং মাসিক লাইফস্টাইল ম্যাগাজিন-এ প্রকাশিত হয়েছে। ঐ মুভি রিভিউ নিয়েই “জীবন বদলে দেওয়া মুভি” প্রকাশিত হলো।