

চুরি যাওয়ার হার নিয়ে চিন্তিত জান্নাত। বাড়ির কাজের লোকদের উপর সন্দেহ চাপে ওর। জান্নাতের স্বামী ফিরোজ বাড়ি ফেরার পর সেই হারের সন্ধান মেলে। হার খুঁজে পাওয়ার পাশাপাশি বাড়ির চিলেকোঠা থেকে এক পুরোনো আমালের আয়না খুঁজে পায় জান্নাত। তার কয়েকদিনের মাঝে হঠাৎ বাড়ি থেকে গায়েব হয়ে যেতে থাকে কাজের লোকগুলোও। কাউকে কিছু না বলে চলে কোথায় চলে যেতে থাকে কেউ বলতে পারে না। ঘাবড়ে যায় জান্নাত আর ফিরোজ। এর কারণ কী কেউ ওরা খুঁজে বের করতে পারে না। হঠাৎ কাজের লোকগুলোর গায়েব হওয়ার কারণ কী? এটা কী নতুন কোনো অশুভ সংকেত?ওদের উপর কোনো বিপদ আসছে না তো? জানতে হলে পড়ুন, "আয়না"
লিখায় আরো রহস্য আর ডিটেইলস দিলে ভালো হতো। এখানে জমিদার আয়নাটা আসলে কি বা কেনই এই রকম সবাইকে অদৃশ্য করছে বিস্তারিত দাওয়া দরকার ছিলো। সব মিলে আরো গুছিয়ে লিখতে হবে হরর হলেও পরের গল্প জন্য শুভকামনা।
Read all reviews on the Boitoi app
প্রথমত, গল্পটি ছিল খুব সুন্দর। তবে আরও বেশি কিছুর প্রত্যাশায় ছিলাম। খাপছাড়া লাগলো কেমন যেন। তবুও অল্পের মধ্যে অসাধারণ একটা গল্প। ৩.৫/৫
খুবই অসাধারণ, সুন্দর একটা গল্প 'আয়না'। টুইস্ট অনেক গভীর। চারজন কাজের লোক কোথায় হারালো, কিভাবে হারিয়েছে!? জানতে হলে অবশ্যই পড়ে দেখতে হবে 'আয়না' গল্পটি। ইনশাআল্লাহ যে ই গল্পটা পড়বে সে ই চমকে যাবে, যেমনটা আমি চমকেছিলাম। কিছু টা ভয় ও পেয়েছিলাম। যাই হোক সব মিলিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে 'আয়না' গল্পটি🥰 মন কেড়েছে এই গল্প😇