

মেরাজ সাহেবের সাথে আমার পরিচয় ২০০৮ সালে। প্রথম দেখা তার গুলশানের অফিসে। অবশ্য আমি দেখা করতে গেছিলাম তার ম্যানেজারের সাথে। মানে হচ্ছে তার ডেভেলপার কোম্পানির ম্যানেজার মালেক সাহেবের সাথে। সেই কোম্পানির নাম ছিলো লার্জ ডেভেলপমেন্ট লি. আর অফিস ছিলো গুলশানের নাভানা টাওয়ারে। আমি তখন ঢাকার পল্লবী ২য় পর্বের ইস্টার্ন হাউজিংয়ে থাকতাম। হঠাৎ একদিন দেখলাম, আমার বাসার পাশে ৩টি প্লটে একই সাথে বিল্ডিং ডেভেলপ করার জন্য বিলবোর্ড লাগিয়েছে। সেখান থেকে মোবাইল নম্বর জোগাড় করে ফোন দিলাম লার্জ ডেভেলপমেন্ট লি.-এ। ফোন ধরলো কোম্পানির ম্যানেজার মালেক সাহেব।