

একদিন কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে মাকে সালাম করে ঘর থেকে বেরিয়ে পড়ে রিয়াজ। গন্তব্যস্থল ঢাকা। সাড়ে পাঁচঘণ্টার ট্রেনের জার্নি। যথাসময়ে স্টেশনে এসে দেখে, ট্রেনের হঠাৎ সিডিউল বিপর্যয়। সকাল সাতটার ট্রেন ছাড়ার সময় পিছিয়ে সাড়ে আটটায় করা হয়েছে। রিয়াজের মাথায় যেন হঠাৎ বাজ পড়ে। তাকে যে বেলা সাড়ে বারোটার মধ্যে ঢাকায় পৌঁছে দুটোর সময় একটা চাকরির ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। রিয়াজ খুব টেনশনে পড়ে যায়।