

বাছাই করা শব্দের বিমূর্ত আলোছায়া পথে কাকলী চৌধুরীর কবিতার চলাচল। তিনি কবিতার উপস্থাপনায় অন্তর্গত অনুভবের বাঁক তৈরি করেন, আর সে বাঁকগুলোকে শব্দের রং-তুলিতে রঙিন করেন। এটা কাকলী চৌধুরীর কবিতার সৌন্দর্য! অপ্রচলিত শব্দের অলংকারে কাকলী চৌধুরীর কবিতা সজ্জিত হয়। নতুন শব্দের জাদু প্রয়োগ করে পরিচিত আবহের মধ্যে বিমূর্ততায় ধূপের ধোঁয়া ছড়িয়ে দেন। পাঠককে নিজের ভাবনায় হারিয়ে যাওয়ার পথ করে দেন!