
প্রাত্যহিক জীবন যাপনে ক্লান্ত, শ্রান্ত, দিগ্ভ্রান্ত এক তরুণের কিছু এলোমেলো ভাবনা। লেখাগুলোকে কবিতা বলা যায় কি না সে জানে না। তবে বহুদিন সে একটি পরিবর্তনের আশায় ছিল। পরিবর্তন কালো থেকে সাদার। আঁধার কেটে আলোর। সেই পরিবর্তনের অপেক্ষার পালাটা অনেক দীর্ঘ ছিল। সেই দীর্ঘ সময়ের আর্তনাদ, আক্ষেপ, আশা, ভরসা, হতাশা, জয়-পরাজয়ই এই লেখাগুলো। তবে সে যখন বুঝতে পারলো, কালোর বা আঁধারেরও প্রয়োজন আছে। সত্য-মিথ্যা সবই আপেক্ষিক। তখন বিস্ফোরণ হলো। এখন তার বিস্ফোরণ পরবর্তী নীরব অবস্থা। আবার নতুন করে গড়ার পালা। বইটি কেনার আগে অবশ্যই দু একটি লেখা পড়ে তারপর কিনুন। কেউ পড়ে মন্তব্য করলে ভালো লাগবে।