
মাস শেষ হলো, ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে দাওনি কেন? বছর শেষ হলো, ক্যালেন্ডারটা চেঞ্জ করোনি! নতুন ক্যালেন্ডার হাতে এলেই এটা খুলে ফেলবো। বাহ! দৃশ্যটা সুন্দর। ক্যালেন্ডারের দৃশ্য দিয়ে কী করবে, পুরাতন সালের কোনো কাজ নেই। এই যে পনেরোই ফেব্রুয়ারি তোমার দিদি মার্ক করে রেখেছিল, অথচ আজ দিদি নেই!