
সাদা পোশাক পরিহিত একটি সুন্দরী মেয়ে এসে হাসি মুখে সজীবকে জিজ্ঞেস করল, কেমন আছেন আপনি? ভলো আছি। চিনতে পেরেছেন? চেনা চেনা লাগছে। আমি অনিমা। আপনি আমার বাবাকে রক্ত দিয়েছিলেন। মনে আছে? হ্যাঁ মনে পড়েছে। আপনাকে সবাই অনি বলে ডাকছিল। ওটা আমার ডাকনাম। আপনি সেদিন হিজাব পরে ছিলেন। আজ হিজাব ছাড়া অন্যরকম লাগছিল তাই প্রথমটায় চিনতে পারিনি। হিজাব পরে কেমন দেখাচ্ছিল? ভালোই লাগছিল, মনে হচ্ছিল ইরানি মেয়ে। আর এখন মনে হচ্ছে বাঙালি মেয়ে তাই না? সে রকমই। আপনার বাবা কেমন আছেন? বাবা ভালো আছেন। তা আজও কি কাউকে রক্ত দিতে এসেছেন? হ্যাঁ, একটা ছোট শিশুকে রক্ত দিতে এসেছিলাম। বাহ্! বেশ ভালো করেছেন। আপনি কি নার্স? আমার এই পোশাক দেখে কি নার্সের পোশাক মনে হচ্ছে? আমি এখানে ইন্টার্নশিপ করছি। ও তাই! হুঁ। আপনার নম্বরটা দিবেন? কখনও যদি কারো যদি রক্ত দরকার হয় তাহলে ফোন দিতে পারব। এই নিন আমার কার্ড। অনিমা কার্ড হাতে নিয়ে দেখল। তারপর বলল, আপনি ডিসের ব্যাবসা করেন? হুঁ। তাহলে তো আপনার অফুরন্ত অবসর। এ কথা কেন মনে হলো? চলুন না ক্যান্টিনে বসে কথা বলি। যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি কীসের? চলুন বসা যাক। আমার একটা শর্ত আছে। কী শর্ত?