

‘ব্ল্যাক লাইট’ উপন্যাস মূলত কিশোরদের জন্য। এর মূল চরিত্রও কিশোর। তবে কিশোরদের জন্য লেখা বই পড়ুয়া স্বভাবের বড়রাও ধরলে ছাড়তে চান না। ‘ব্ল্যাক লাইট’ উপন্যাসের মূল প্লট ‘কাউন্ট ড্রাকুলা’। এটি এতোটাই চর্চিত যে, একে নিয়ে তৈরি হয়েছে বহু সিনেমা। তৈরি হয়েছে নতুন নতুন উপন্যাসও। ‘ব্ল্যাক লাইট’ এমন কোনো উপন্যাস নয়। এখানে গল্প বয়ে গেছে প্যারাসাইকোলজির এক উদ্ভট থিউরির পিঠ ধরে। এক কিশোর, হরর বইয়ের সুবোধ পাঠক। আর ব্রাম স্টোকারের ড্রাকুলার ভক্ত। সেও ক্ষমতা চায়, ড্রাকুলার মতো। কিন্তু নিজেও ঠাহর করতে পারে না, তার এই সুপ্ত চাওয়াটা কতোটা বিপদ ঘটিয়ে ফেলছে।