

আমি অপেক্ষা করছি নীরার জন্য। নীরা আজ আসবে। ঠিক এই জায়গাতেই আমাদের দুজনের বন্ধুত্বের গল্প শুরু হয়েছিল। এর আগের গল্পটা ছিল একতরফা—মানে শুধুই আমার। আমি নীরাকে দেখে মুগ্ধ হয়েছি, দুঃখ পেয়েছি, রেগেছি, হেসেছি। সব অনুভূতিই ছিল আমার। নীরা সেখানে ছিল না। তারপর একদিন, আমার জীবনে রূপকথার গল্প শুরু হলো—নীরার হাত ধরে।
আপনার সবগুলো গল্প অসাধারণ লাগে, এটিও তার ব্যতিক্রম নয়। love you apu❤️❤️❤️ কয়েকদিন আপনাকে ফেইসবুকে পাচ্ছি না। কেন? কাইন্ডলি জানাবেন।
Read all reviews on the Boitoi app
অল্পস্বল্প প্রেমের গল্পটা মিষ্টি প্রেমের ছোট গল্প। মিষ্টি মেয়ে নীরার নতুন জীবনের গল্প। অয়নের মতো বলতে ইচ্ছা করছে, নীরা এই পৃথিবীর সব সুখ ডিজার্ভ করে।
এতো সুন্দর গল্প লিখে যে আমাকে উচ্ছ্বাসে ফেলেছে তাকে আই লাভ ইউ। এরকম একটা ডক্টর আমারো চাই।প্রয়োজন।
অল্পস্বল্প প্রেমের গল্পটা মনে বিশেষ ভালো লাগার অনুভূতি তৈরি করল।অয়ন চরিত্রটা অসাধারণ মন ভালো করা একটা চরিত্র।বাকি চরিত্রগুলোও তাদের টক ঝাল মিষ্টি কর্মকাণ্ড দিয়ে সুন্দর একটা গল্প তৈরি করে ফেললো। আচ্ছা অয়ন নীরার মানব পুতুলটাকে নিয়ে একটুখানি লেখা যেত না?নিপা আপুর লেখা নিয়ে আমার এই একটা অভিযোগ আছে।এই যে সুন্দর সুন্দর চরিত্রগুলোর পরিরণয় পরবর্তী ছোট্ট পুতুলগুলোর গল্প কখনো গল্পে পাইনা।এটা কিছু হলো?অথচ খুদে সদস্যগুলোর আগমনের কত অপেক্ষায় রই গল্প জুড়ে।যাই হোক খুব ভালো লেগেছে গল্পটা পড়ে।
গল্পটা এত সহজ ও সুন্দরভাবে লিখেছেন কিন্তু বিষয়টা ছিল কঠিন। ডক্টর ও নীরা ভাল থাকুক। সবার জন্য ভালবাসা!
অসম্ভব ভালো গল্পটা। পড়ে খুব ভালো লেগেছে। লেখিকাকে ধন্যবাদ এতো দারুণ গল্পের জন্য।
আমার খুবই পছন্দের একজন লেখিকা। যেকোন কিছু খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন। পড়তে ভাল লাগে। এই গল্প টা খুব সাধারন কিন্তু সুন্দর ফুটিয়ে তুলেছেন।
নিপা আপুর লেখা এত সাবলীল ও সুন্দর! পড়লে একটা রিফ্রেশমেন্ট ফিল আসে! খুব দারুণ ছিল অয়ন নীরা💘
খুব,খুব.. ভালো লাগলো.. 💗💗
ইশশ! এতো চমৎকার একটা গল্প। উফফ উফফ অসম্ভব সুন্দর ছিল গল্পটা। তোমার গল্প মানেই এক অন্যরকম অনুভূতি। শুকরিয়া লেখিকা এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য। ইসরাত জাহান 😊😊