

নীলা নামের এক মেয়ে গণধর্ষণের শিকার হয়েছে। বাবা - মা বেঁচে নেই। ভাই - ভাবীর সাথে থাকে। ছোটবেলা ভাই তাকে কোলেপিঠে করে মানুষ করেছেন। কিছুটা ভুল বললাম। নীলা পুরোপুরি মানুষ হয়নি। কিছুটা দুষ্ট আছে। ফোনে অনেক ছেলের সাথে কথা বলে তাদের সাথে দেখা করে। তাদের থেকে টাকা নেয়, উপহার নেয়। শাকিল নামের এক ছেলের সাথে পরিচয় হয় নীলার। ভালোবেসে ফেলে নীলা তাকে। এইদিকে পাড়ার ঝন্টু আবার নীলাকে খুব পছন্দ করে। এইদিকে নীলার ভাই জামিলের শারীরিক সমস্যা আছে। তেমন টাকা - পয়সাও নেই। এই নিয়ে বউ সবসময় কথা শোনায়। তরুণ ইন্সপেক্টর নিলয়ের সাথে পরিচয় হয় আরশির। আরশির বাসায় যে মহিলা কাজ করতে আসে তার ননদ কয়েকদিন ধরে নিখোঁজ। আরশি নিলয়কে জিজ্ঞেস করে সে এই ব্যাপারে কোন সাহায্য করতে পারবে কিনা! তারপর ? সবাইকে নিয়ে গল্প আগাবে। গল্পের শেষে পাঠকরাই বলুক খুনী কে!
বাহ! টানটান রহস্য ছিল। আমরাও খুঁজছিলাম খুনি কে? শেষটার জন্য প্রস্তুত ছিলাম না। কত বিকৃত নৃশংস হয়ে যায় মানুষ!
Read all reviews on the Boitoi app