

দেশসেরা একটি ব্যান্ডদলের প্র্যাকটিস প্যাড থেকে পাচার হয়ে যাচ্ছে তাদের সদ্য তৈরী করা অপ্রকাশিত গান৷ প্রকাশের আগেই অন্য কেউ সেই গান বাজারজাত করে কামাচ্ছে মোটা অংকের টাকা৷ এই রহস্য উদঘাটনের দায়িত্ব পড়ে শখের গোয়েন্দা শাহেদ আহমেদের ওপর। ক্রমান্বয়ে বেরিয়ে আসে কেঁচো খুড়তে সাপ, ঘটনার ভেতর ঘটনা। তুখোড় মেধা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে গোয়েন্দা শাহেদ আহমেদ শেষ পর্যন্ত কোথায় পৌঁছলেন? রোমাঞ্চকর এই আখ্যান জানতে পড়ুন- রিহার্সাল রুম।।