

সুখ যেমন কেনা যায় না, তেমনি এটা কেউ চুরিও করতে পারে না। সুখ মনোদৈহিক ব্যাপার। সুখ যতটা না মাথা বা জ্ঞানের সাথে সম্পর্কিত; তার চেয়ে বেশি হৃদয় বা ভালোবাসার সাথে সম্পর্কিত। আমাদের দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ।এ বিষয়টি কে, কীভাবে, কোন পরিস্থিতিতে নিচ্ছে; তা গুরুত্বপূর্ণ। আমরা শুধু আশা করে বসে থাকব না, সঠিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত কাজে লেগে যাব। এরপর প্রাপ্তি যাই হোক, তাকে মেনে নিব। এভাবে সহজেই সুখী হওয়া যায়। পুরো কাজের মাঝেই সুখের সন্ধান করতে হয়। শুধু ফলাফলের উপর সুখ নির্ভর করে না। সবসময় নিজেকে ভালোবাসতে হবে।