

ষোল কোটি বাঙালির ঘরে আমি এক শিশু বিবেক। এসেছি জবাব নিতে তোমাদের আদালতে। বলতে কি পারো- কেন নির্মমভাবে শিশু হত্যা করো? কেন ভয়ে দুরু দুরু কাঁপে বুক কেন দেখি রোজ খুন হওয়া শিশু মুখ। কেন ধর্ষিতা শিশুর পিতা কাঁদে, কেন শোকের ছায়া নামে মায়ের আর্তনাদে? শিশুদের নিয়ে কেন এতো ব্যভিচার? কোথায় রয়েছে তবে শিশু অধিকার! শিশুশ্রম দিতে গিয়ে ঝরাই ঘাম। ভুল কিছু হলে দেই চড়া দাম। শোষকেরা তুলে নেয় শিশু চাম।