

আমি চাষী, হ্যাঁ আমি একজন চাষী তোমাদের বাংলার গাঁয়ের চাষী। চাষী হলেও আমি যে আমার দেশ-মানুষ-মাটিকে ভালোবাসি। তাই তো সকলের মুখে অন্ন যোগাতে করি আমি হাল চাষ, আর, আমাকে তোমরা ভালো না বেসে ভাবো, সব গেঁয়ো দাস! আমি ধান চাষ করি বলেই পেট ভরে খাও তোমরা তিনবেলা, উঁচুতলায় থেকে বোঝ না কষ্ট তাই করো আমায় অবহেলা। যদি, অনুভব করতে রোদ বৃষ্টি ঝড়ে কী করে ফসল ফলে? ঘৃণা তবে আমায় করতে না তোমরা বরণ করতে ফুলে।