

গ্রামটা আস্তে আস্তে অনেক বদলে গেছে। নতুন নতুন ঘর বাড়ি তৈরী হচ্ছে। কিছুদিন পরে ইটের তৈরী পাকা রাস্তা নাকি হবে। বিদ্যুৎ লাইন এসে গেছে দুই বছর আগেই কিন্তু স্থানীয় মানুষের কোন পরিবর্তন হয়নি। জায়গা-জমি বিক্রি করে দোকানে চা-পান খেয়ে সময় সাবাড় করছে। ছোট খাটো চাকরী তাদের পুষে না। নিজেদের যোগ্যতা কতটুকু তাও হিসেব করে দেখার সময় নেই। ঐ যে বাড়ীর পাশে আমজাদ এক দালালের মাধ্যমে চলিশ হাজার টাকা ঘুষ দিয়ে পিএসসি'তে এমএলএসএস পদে চাকরি নিলো। চাকরির সার্ভিস মাত্র ছয় মাস। ছেড়ে দিলো। দুই হাজার টাকা বেতনে নাকি চাকুরী পুষে না। অবশ্য বছর গেলে বেতন আরও বাড়তো। বাবার ঘুষ দেয়া চলিশ হাজার টাকার কথা চিন্তা করলো না। কিছুক্ষণ হাঁটার পর দু'জন দাঁড়িয়ে রইলাম একটি বাড়ির পুরোনো টিন দিয়ে আটকানো গেঁটের সামনে। আমি হকচকিয়ে গেলাম। এতো পরিচিত বাড়ি। আগেও এ বাড়িতে অনেকবার এসেছি। চিন্তায় মাথাটা ঘুরপাক খাচ্ছে। আমি বিরক্ত হয়ে বললাম-....