

একুশে বইমেলা দেখার শখ দীর্ঘ দিনের। আলাহর ইচ্ছায় তাপূর্ণ হলো। ২০০৯ সালের বই মেলায় দু'বন্ধুর তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশক সাউন্ড বাংলা সংগঠন। অনুজ হায়দার মুঠো ফোনে বার বার তাগিদ দিচ্ছে তৈরী থাকতে। তিনি সন্দ্বীপের মাটি থেকে সীতাকুন্ডে নামবেন। অঙ্গীকার তানু যায়া যথা সময়ে উপস্থিত হলেন। ডিনারসেরে সীতাকুন্ড থেকে নাইট কোচে চড়লাম। সায়েদা বাদ এসে যাত্রা বিরতি ঘটল। তারিখটা ২০শে ফেব্রুয়ারি শুক্রবার। ট্যাক্সী নিয়ে বনশ্রী আবাসিক এলাকা ছেলের বাসায় উঠলাম। তখন ভোর ছয়টা ত্রিশ। গোসল সেরে জামা-কাপড় পরিবর্তন করে হোটেলে নাস্তা সারলাম। রামপুরা টি,ভি ভবনের সামনে থেকে বাসে চড়ে ঢাকা নিউমার্কেট পৌছলাম স্বনাম ধন্য গাউচিয়া মার্কেটে প্রবেশ করে সোনামনির জন্যে কিছু কেনা-কাটা করলাম। নিউমার্কেট ঘুরে ফিরে দেখতে দেখতে ঘড়ির কাটা বারটায় এসে স্থির হয়েছে।