
এক স্বাপ্নিক প্রেমিক পুরুষ কবি। চটপটে, উচ্ছল, দুরন্ত। উড়ন্তও সে মুক্ত বিহঙ্গের মতো। কবি জানে— বেদনার নিকষ কালো মেঘকে আড়াল করে কীভাবে হাসতে হয়, কীভাবে হাসাতে হয় অন্যদের। আকাশের মতো নিঃসঙ্গ কবি৷ আকাশের মতোই উদার ওর মন। নিঃসঙ্গ, নিশাচর কবির নিঃশর্ত ভক্ত ও নিঃস্বার্থ প্রেমিকা পুষ্পিতা। কবির দুস্তর, দুর্গম পথচলার সার্বক্ষণিক সঙ্গীও সে। কবি-পুষ্পিতার ভালোবাসা— প্রথম প্রস্ফুটিত পদ্মপুষ্পের মতো পবিত্র। আদর্শিক চরিত্র কবি রসিকতার ছলে সমকালীন সমাজের নানা অনিয়মের বিরুদ্ধে করে কঠোর কুঠারাঘাত। নাড়িয়ে দিয়ে যায় ঘুমন্ত বিবেক। কবির কবিতায়, ছন্দের মালায়, শব্দের খেলায়— এই উপন্যাসের পাঠকও হারিয়ে যাবে কল্পরাজ্যে— ফ্যান্টাসিতে।