

বরাবরের মতোই শান্তশিষ্ট ভাবে মেয়েটা তাকে কথায় মাত দিচ্ছে। মেয়েটা কখনও তাদের সম্পর্ক চলাকালীন বানোয়াট কিছু বলতো না, আজ-ও যে বলছে না তা ভালোই বুঝতে পারলো পলাশ। তবে ঈষৎ আশা নিয়ে আজ মুখোমুখি হয়েছে সে। সেদিন রেস্টুরেন্টেও এই একই কথাই তাদের হয়েছিল, সেদিনও মেয়েটা ঠিক এভাবেই উত্তর দিয়েছে আজ-ও দিচ্ছে। নিজের হাতটা কেটে বন্ধুকে দিয়ে জোনাকিকে কল করেছিল, কিন্তু জোনাকি সেদিন কঠোর হয়ে উত্তর দিয়েছে, "সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার নয়, কাউকে নিজের ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়।" একটা মেয়ে এত শান্ত কীভাবে থাকে? কীভাবে তার অন্তর ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরেও চুপ করে থাকতে পারে? কোন অভিযোগ ছাড়াই তাঁকে ক্ষমা করে দিতে পারে? আস্থাভাজন হয়ে যাওয়া মানুষটা যখন বদলে যায় অপর মানুষটা বুঝি এভাবেই পাথরে পরিণত হয়।
দারুন একটা গল্প ছিল।
Read all reviews on the Boitoi app
খুবই ভালো লাগলো গলপোটা পড়ে। খুব সুন্দর লিখেছেন লেখিকা গলপোটি। বেশ ভিন্ন ধরনের সুন্দর একটি গলপো। জোনাকির চরিত্র টি খুবই ভালো লেগেছে। দুজন মানুষের মন ভাঙার গলপো সুন্দর করে মিলিয়ে দেওয়া হয়েছে । কিছু কিছু লাইন খুব বেশিই ভালো লেগেছে। দোয়া ও শুভকামনা রইলো লেখিকার জন্য।আশা করি এরকম আরও সুন্দর সুন্দর গলপো আমাদের উপহার দেবেন।❤❤❤
এক কথায় অসাধারণ একটা বই। দু'বার পড়া শেষ কিন্তু মনে হচ্ছে এখনো পড়িনি। খুব সুন্দর করে লেখিকা দু'জন ভাঙা হৃদয়ের মানুষকে এক করেছে, মিলিত করেছে তাদের অনুভূতি, অনুভব করেছে দুজনের কষ্ট। খুব সুন্দর করে তুলে ধরেছে চাইলেই দ্বিতীয়বারও ভালোবাসা যায়, প্রেমে পড়া যায়, মনের মাঝে জায়গা দেয়া যায়। ভালোবাসাই ভালোবাসাকে বেঁধে রাখে এটাই সত্যি। জীবন কখনো একজনের জন্য থেমে থাকেনা, জীবন তার গতি পথ বদলায় ঠিকই কিন্তু থামিয়ে দেয়না। চলার গতি পথে অতীত ভুলে নতুন করে বর্তমান নিয়ে বেঁচে থাকা যায়, আর সেই বর্তমান নিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুণা যায়। ভালোবাসা তখনই সুন্দর যখন তা সঠিক মানুষটাকে ঘিরে হয়। কোনো একজন চলে গেলেই জীবন থেমে থাকেনা এটাই বাস্তব।
প্রতিটি লাইনে রয়েছে ছন্দ শব্দের মিল ভাষাগত মিল। যা পড়ার ইচ্ছেকে বাড়িয়েছে। অসাধারণ লেখা সত্যি খুব ভালো লেগেছে। শুভকামনা রইল
অসাধারণ!
বলার ভাষা নাই। এক কথায় বই টি অসাধারণ🌹🌹🥰🥰💓❣️
অসাধারন