

চমৎকার এ গ্রন্থটিতে আসমান জমিন সৃষ্টির শুরু থেকে নিয়ে আকাশ-মহাকাশ, গ্রহ-নক্ষত্র, চাঁদ, সূর্য, সৌর জগত, পৃথিবী, বাংলাদেশ, মানচিত্র, ক্যালেন্ডার তৈরি, নামাজের সময় সূচী বের করা এছাড়াও কুরআন হাদিস ও ইসলামী ইতিহাসে বর্ণিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পরিচিতি তুলে ধরা হয়েছে। সেই সাথে এতে আধুনিক বিজ্ঞান ও কুরআন সুন্নার থিওরির মাঝে পর্যালোচনা উল্লেখ করা হয়েছে। গ্রন্থটিতে বিশেষভাবে উদ্ধৃত হয়েছে : সূর্য, পৃথিবী ও চাঁদের ঘূর্ণন পদ্ধতি ও প্রকার। রাত-দিন সংঘটিত হওয়া ছোট বড় হওয়া ও ঋতু পরিবর্তন হওয়ার কারণ। ভূমিকম্প, জোয়াড় ভাটার কারণ। সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ মাস সময়ের বিভিন্ন স্তরের পরিচিতি। আরো উল্লেখিত হয়েছে বিভিন্ন পরিভাষার পরিচিতি যথা : ডিগ্রী, দ্রাঘিমা, অক্ষ, স্কেল, সূচক , গ্রীনিচ , বিষৃব রেখা, am - pm ইন্টারন্যাশনাল ডেট লাইন। গোলার্ধ, উত্তবায়ন, দক্ষিণায়ন , ব্যাস পরিধি, আয়তন, মিটার সে. ন্টি. মিটার ইত্যাদি।
অনেক সুন্দর বই আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হচ্ছি পড়ো
Read all reviews on the Boitoi app