

বাংলাদেশের উত্তরদিকে সীমান্তবর্তী জেলা নেত্রকোনা। সেখানে রয়েছে বাংলাদেশের বিখ্যাত চীনামাটির পাহাড় আর স্বচ্ছ পানির নদী সোমেশ্বরী। আরো আছে – গারো পাহাড়। পর্যটনের অপ্রচলিত গন্তব্য এই নেত্রকোনায় এক দশক আগে ও পরের ভ্রমণ অভিজ্ঞতায় তুলনামূলক পরিবর্তনের বিবরণ যেমন আছে, তেমনি আছে দূর্গাপুর-বিরিশিরি জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ আর জনজীবনের চিত্র। সোমেশ্বরীর রূপে মুগ্ধতার গল্প আছে আবার বিচ্ছেদের বর্ণনাও আছে । গাইড নয়, বরং লেখকের চোখে দেখে অন্তরে অনুভব করার বই ‘নেত্রকোনায় জল নেই, কেবল ড্রেজার আর ট্রাক’।