

পৃথিবীর প্রাচীনতম সাহিত্যগুলোর অন্যতম হচ্ছে ফারসি সাহিত্য। ফারসি ভাষা মূলত ইসলাম-পরবর্তী যুগ থেকেই নয়, অনেক আগে থেকেই একটি সমৃদ্ধিশীল ভাষা। তবে ইসলাম-পরবর্তী দুই শতকের ভেতরেই ফারসি ভাষা হয়ে ওঠে ইসলাম ও মুসলিমের অন্যতম জাতীয় ভাষা। তারপর এই ফারসি ভাষার কোলেই জন্ম নেয় জগদ্বিখ্যাত কত কবি—ফেরদৌসি, রুমি, রুদাগি এবং সবচেয়ে শক্তিশালী কবি আল্লামা শেখ সাদি।