
জাতীয়তাবাদের শুরুটা যেমন হয় পরিবারের উপর অযৌক্তিক প্রভাব বিস্তারের চেষ্টা করার মধ্য দিয়ে, এর চূড়ান্ত পরিণতি হয় বিশ্বের উপর অন্যায় প্রভাব বিস্তারের মধ্য দিয়ে। মাঝখানের পর্বটি সম্পন্ন হয় আঞ্চলিক বা মহাদেশীয় প্রভাব বিস্তারের চেষ্টার মধ্য দিয়ে। বিশ্বব্যাপী আমিরিকা-ইউরোপের প্রভাব বিস্তারের যুগ শেষ করে এশিয়ার আধিপত্য কায়েম হবে এই স্বপ্ন বুদ্ধিজীবী মহলের অনেকেই দেখে থাকেন। তাদের বাজির ঘোড়া হল ইণ্ডিয়া-চীনের ঐক্যবদ্ধ পথচলার মধ্য দিয়ে আমিরিকা-ইউরোপের রাজ খতম করা। এবং এই স্বপ্ন, এই বাজির ঘোড়ার নামও দেয়া হয়েছে, 'Chindia', যে স্বপ্নের চূড়ান্ত পরিণতি হচ্ছে আগামীর শতাব্দী হবে এশিয়ান শতাব্দী। কিন্তু চীন ইণ্ডিয়ার ঐক্যবদ্ধ পথ চলার এই স্বপ্ন খুব একটা মসৃণভাবে আগাচ্ছেনা। সময়ই বলে দেবে এই অঞ্চলে মুক্তোর মালা নাকি ডায়মণ্ড নেকলেসের রাজত্ব কায়েম হবে। তবে তৃতীয় কোন শক্তির উত্থানও বিচিত্র নয়। সেই গল্প আরেকদিন, অন্য কোন প্রবন্ধে।