

মহানবী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) বাবা ও মায়ের একটু পরিচয় দেব। আরব দেশের মক্কা অতি প্রাচীন নগরী। মক্কায় পৃথিবীর প্রথম মানুষ মানবজাতির আদি পিতা হযরত আদম (আঃ) আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর কা'বা শরীফ নির্মাণ করেন। পরে হযরত নূহ (আঃ)-এর সময়ে মহাপ্লাবনে কা'বা শরীফ ক্ষতিগ্রস্ত হয় এবং হযরত ইব্রাহীম (আঃ) আল্লাহর নির্দেশে কা'বা শরীফ পুণঃ নির্মাণ করেন। সে কা'বা শরীফ এর হেফাজতকারী (রক্ষণা-বেক্ষণকারী) ছিলেন কোরাইশ বংশের অধিপতি আবদুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ১২ সন্তানের মধ্যে অন্যতম ছিলেন আবদুল্লাহ।