

ইমতিয়াজ প্রতিষ্টিত ইয়াং বিজনেস ম্যান চারিদিকে তার নাম ছড়িয়ে গেছে খুব অল্প সময়ে ,থাইল্যান্ডের একটা সেমিনারে অথৈই আর ইমতিয়াজের দেখা ,সেখান থেকেই পরিচয়, অল্পদিনের পরিচয়েই তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। আজ অথৈই আর ইমতিয়াজ এর গাঁয়ে হলুদ, মা হারা অথৈই এর ইচ্ছে অনুযায়ী সাজানো হয়েছো পুরো বাড়ি। বাড়িতে আত্বীয় স্বজনদের ভীড়,বাচ্চারা হইচই করে বাড়ি মাথায় তুলছে।সাউন্ড সিস্টেমে হাই ভলিউম এ বেজে চলেছে একেরপর এক হিন্দি বাংলা হিট গান। “লীলাবালি লীলাবালি বরোজোবতী সইগো, কি দিয়া সাজাইমু তোরে” গানের তালে তালে স্টেজের উপর অথৈ এর বান্ধবীরা নেচে চলেছে।মুরব্বীরা বসেছে পানের ডালা নিয়ে, রাজশাহীর সাচী পানের সাথে রয়েছে নানা রকম পান মসল্লা,কয়েক পদের জর্দ্দা।ফটোগ্রাফাররা ক্লিক ক্লিক করে ছবি তুলে যাচ্ছে একটানা,কাচ্চি আর শাহী জর্দাপোলাও এর সুগন্ধে মৌ মৌ করছে চারিদিকে।একটা ঘর ভর্তি নানা রকম মিষ্টি, ফ্রুটস, পিঠা আর ফিরনী দিয়ে, এগুলো সব মেহমানদের জন্য। অন্যরুমে ছেলের তত্ব সাজানোতে ব্যাস্ত কাজিনরা আর ভাবিরা।ছেলের জন্য দামী ব্রান্ডের পান্জাবী, স্যূট, সু, টাই, শেরওয়ানি। ইমতিয়াজ কিছুক্ষণ পরপরই অথৈই কে কল দিচ্ছে, ওর আর দেরী সইছে না। কিছু ক্ষন পরেই ইমতিয়াজের বাড়ির লোকজন আসে অথৈইদের বাড়িতে। চারিদিকে আনন্দ আর খুশির বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ কার আগমন ঘটলো।অথৈই এর বাবা কার কথা বললেন, চারিদিকে পিনপতন নিরবতা ছেয়ে গেলো।পরের দিন পুলিশ অথৈই এর দেহটা নিয়ে গেল লাশকাটা ঘরে।
অসাধারণ♥
Read all reviews on the Boitoi app
বইটি অসাধারণ সুন্দর।
অসাধারণ সুন্দর লেখনি। লেখার গাঁথুনি মনোমুগ্ধকর, সেইসাথে দৃশ্যপটের সুন্দর পরিবেশনা। এককথায় চমৎকার। আশাকরি ভাল লাগবে সকলের।
লেখিকার সব বই গুলোই অনেক সুন্দর 🥰 এই রকম পরিচ্ছন্ন বই আরো পেতে চাই 😊 লেখিকার জন্য শুভকামনা রইল 💞❤️🌺🥀