

এক নিন্মবিত্ত পরিবারের সন্তান হাবীব। স্বপ্ন আছে, স্বপ্ন পূরণের সাধ্য নেই। বুকভরা স্বপ্ন অনেক সময় আর্থিক অবস্থার কাছে হার মানে। মানুষ শিক্ষিত হয়েও কর্মস্থানের অভাবে দিনশেষে চালায় ভ্যান, রিকশা, অটোরিকশা। সেইসব চালকদের কাতারে আলেয়ার একমাত্র ভাই হাবীবের নামটাও জড়িয়ে আছে। যে রোজ ভোর হলেই বাবার রিকশা নিয়ে উপার্জনের পথে দৌড় দেয়, ফিরে রাত দশটায়। প্রতিদিনের ইনকাম হয় পাঁচশো থেকে ছয়শো। সেই টাকা দিয়ে দৈনিক কাঁচাবাজার করলেই পকেট হয়ে যায় ফাঁকা। ফাঁকা পকেটে পঞ্চাশ কিংবা বিশ টাকার নোট নিয়ে ফিরতে হয় বাড়ি। ফাঁকা পকেট নিয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটা দুঃসাধ্য কাজ তার জন্য। কিন্তু তবুও, দু'চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আছে বলেই দিনরাত সেই স্বপ্নের পথে ছুটে চলা হাবীবের। রিকশাচালক হলে কী স্বপ্ন দেখতে নেই? স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে নেই? সময় ও সুযোগ তার পাশে থাকবে তো? দিনশেষে তাদের নিন্মবিত্ত পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে তো?
গল্পটা এতো সুন্দর!!!!!পড়া শুরু করলে রেখে ওঠা যাবে না!!!!ইশশ......মাশকুরার জন্য এতো কষ্ট হচ্ছে!!!!আপুর লেখাগুলোতে সব সময় ই স্পেশাল কোন প্লট থাকে!! এটা একটা মাস্টারপিস লেখা!!!!! আল্লাহ আপার লেখায় অনেক অনেক বারাকাহ দিন।।।।
Read all reviews on the Boitoi app