
মাঝ বয়সী এক চঞ্চল মেয়ে অনিলা। অনেক কিছু বুঝেও অনেকটাই অবুঝ সে। তার কাছে ভালবাসা মানে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু প্রকৃত ভালবাসাকে অনিলা কখনোই খুঁজে পায়নি। সর্বদা পেয়েছে মিথ্যা ভালবাসার ব্যাখ্যা। অন্যদিকে এই গল্পের কথক শুভ্র অনিলাকে ভালবাসলেও কখনো বলতে পারে না শুধু মাত্র বন্ধুত্বের দোহাই দিয়ে। সেই অনিলা আর শুভ্রের কিছু মুহুর্ত নিয়েই সাজানো হয়েছে অনিলা গল্পটি।
অনিলার মতো মেয়েরা কখনোই সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় না, কারণ তারা চোখ থেকেও অন্ধ। শুভ্রের জন্য অনেক খারাপ লাগছে! 💔
Read all reviews on the Boitoi app
ভাই কি বলবো এত সুন্দর গল্প অনেক দিন পরে পড়লাম,, লেখক কে দেখতে খুব ইচ্ছে করছে আর সব থেকে ইচ্ছে করছে অনিলা কে দেখতে দেখা হলে তাকে জিজ্ঞেস করতাম কেন সে শুভ্রর ভালোবাসাকে বুঝতে পারলো না কেনো সে তার কেয়ারিং কে বুঝতে পারলো না ভাই আমি যে কি লিখবো ভাষা হাঁরিয়ে ফেলেছি। সত্যি অসাধারণ একটা গল্প আর একটা জিনিস শিখলাম যে তুমি যাকে ভালোবাসো তাহলে তাকে অবশ্যই তাড়াতাড়ি বলে দাও না হলে তাকে যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে তুমি তাকে ভুলতে পারবা না আর তাকে কারোর পাশে সহয় করতে পারবা না তাই যদি তুমি তাকে ভালোবাসো তাকে তাড়াতাড়ি বলে দাও।
একটু পড়েই রিভিউ দিচ্ছি। বইটি অসাধারণ। পাঠকদের কাছে পৌঁছলে পাঠক প্রিয়তায় আকাশ ছুঁবে আশা রাখি। এই বইয়ের প্রিন্ট কবি বের হবে প্রত্যাশী।