

এনামুল হাসান ভাইয়ের “হেল দ্য হাইওয়ে” গল্প পড়ে ঢাকার রাস্তায় দীর্ঘ পথ হাঁটাহাটি শুরু করি। ২০১৫,২০১৬,২০১৭ ছাড়া ছাড়া ভাবে বিভিন্ন সময় দীর্ঘ পথ হেঁটেছি। সারাদিন হেঁটে বাসায় এসে হাঁটার বর্ণণা লিখে রাখতাম। ১৫টা লেখা আছে এই বইয়ে। লেখার ছোটখাটো পরিবর্তনের জন্য সবগুলো লেখা আবার পড়তে হয়েছে। পড়ছি আর আজ থেকে সাত বছর আগের বিভিন্ন স্মৃতি মনে পড়ছে। মনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। যদি বেঁচে থাকি আজ থেকে আরো ১০-১৫-২০ বছর পর পড়তে কেমন লাগবে?