

পরীক্ষা নাকের ডগায়.... এমসিকিউ পরীক্ষায় স্বল্প সময়ে চুড়ান্ত প্রস্তুতির জন্য "Biology Final Touch" বইটি প্রকাশিত হল। এখানে আমরা সন্নিবেশিত করেছি শুধুমাত্র সেটাই যা তোমাদের প্রয়োজন। এখানে নেই কোন অপ্রাসঙ্গিক বিষয়, নেই কোন পুনরাবৃত্তি ; আছে শুধু প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ বিষয়। বইটি পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদের দ্রæততম সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ১০০% সহায়ক বই হিসেবে ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বইটি রচনাকালে যে সকল বই এর সাহায্য নেয়া হয়েছে; সে সকল বই এর লেখক ও প্রকাশকের নিকট কৃতজ্ঞচিত্তে আমার ঋণ স্বীকার করছি। যাদের প্রয়োজনে এ বইটি প্রণীত হয়েছে, তাদের উপকারে আসলে আমার পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। বইটি নির্ভুল মুদ্রণের যথেষ্ট চেষ্টা করা হয়েছে। তবুও যদি মুদ্রণ ক্রুটি বা তত্ত¡ ও তথ্যগত ক্রটি কারো দৃষ্টিগোচর হয় তা জানালে খুশি হব। বইটির সার্বিক মানোন্নয়নের ব্যাপারে যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। অবশেষে যাদের প্রচেষ্টায় ও সহযোগিতায় বইটি পরিপূর্ণরূপে প্রকাশিত হলো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ