

গর্তে নেমে জিনিসটা টেনে আনলেন জারগট। একটা কৌটা। বিচিত্র ধাতু দিয়ে তৈরি। এ ধাতুর চেহারাও কখনো দেখেননি তিনি। ধোঁয়াটে রঙ, দানা দানা চেহারা। অনেকদিন মাটি চাপার ফলে চেকনাই হারিয়েছে। চিড়ও খেয়ে গেছে কয়েক জায়গায়। ফাঁকা জায়গা দিয়ে দেখা যাচ্ছে ভেতরের আরেকটা কৌটাকে। জোর করে খুলতে গেলেন জারগট। সঙ্গে সঙ্গে হাতের চাপে গুঁড়িয়ে গেল অজ্ঞাত ধাতুর কৌটাটা। বহু বছরের পুরনো তো। ধাতুর আর কিছু ছিল না ওটায়। ভেতরের কৌটা থেকে বের করল একটা ম্যাড়ম্যাড়ে পাল্ডুলিপি। খুদে খুদে হরফে সুন্দর করে কী যেন লেখা রয়েছে তাতে। হরফগুলো অদ্ভুত। জীবনে দেখেননি জারগট। কী লেখা আছে ওই অদ্ভুত পাল্ডুলিপিতে?
বিদেশি কাহিনি অবলম্বনে মোটামুটি মানের একটা গল্প।
Read all reviews on the Boitoi app