
আকাশে মেঘের ঘনঘটা। দখিনা বাতাসে উড়ে যাচ্ছে ডালপালা। পরনের কামিজ বাতাসের ঝাপটায় উড়ে যাচ্ছে। বারবার জামা ঠিক করতে গিয়ে মাথার ওড়না উড়ে যাচ্ছে। বাড়ির একটু সামনেই রাজন চাচার মুদি দোকান। মা মিতুলকে পাঠিয়েছেন। নিশান আসতে পারবেনা বলে সাফ সাফ জানিয়ে দিলো। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি পথে হাঁটা দিলো মিতুল। মনে হচ্ছে তুমুল ঝড় হবে। দ্রুত পা চালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল রাস্তায়। পেছনে একটা গাড়ি এসে থামলো। মিতুল তড়িঘড়ি করে উঠে শরীরের ধুলোবালি ঝেড়ে নিলো। জানালার কাঁচ নামিয়ে একজন লোক জিজ্ঞেস করলেন, “রুহুল আমীন সাহেবের বাড়ি কোনটা?” মিতুল মাথার ঘোমটা লম্বা করে ভাবলো এটাতো তার বাবার নাম। লোকটি ফের জিজ্ঞেস করলেন, “আপনি কি উনার বাসা চিনেন না?” মিতুল ওড়নায় মুখ লুকিয়ে হাতের ইশারায় সামনে দেখিয়ে বলল, “একটু সামনে গিয়ে ডানে মোড় নিলেই রুহুল আমীন সাহেবের বাড়ি পেয়ে যাবেন।” “ধন্যবাদ” বলে গাড়ি নিয়ে চলে গেলেন লোকটি। ইশ! বলাই হলোনা ডানের গলিতে গাড়ি ঢুকবেনা। মিতুল জিহ্বে কামড় দিল। নিচ থেকে বাজার করা জিনিসগুলো তুলে বাড়িতে পৌঁছে গেল। আসার সময় ডানের গলির সামনে সেই গাড়িটি দাঁড় করানো দেখে এসেছে। তাই উঠোন পেরিয়ে সামনের দরজা রেখে পেছনের দরজা দিয়ে ঢুকলো মিতুল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মাঝেই ঝমঝমিয়ে উঠবে। বসার ঘরে পুরুষ কন্ঠ শোনা যাচ্ছে। একবার কাঁত হয়ে উঁকি দিয়ে দেখলো অচেনা মানুষটিকে। বাবা প্রফুল্লচিত্তে কথা বলে যাচ্ছেন। অধর কোনে হাসির মেলা। হুট করেই বসার ঘরে বাবার সাথে বসা মানুষটি মিতুলের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। একছুটে মায়ের কাছে গিয়ে চুপ করে রইলো। মনটা উশখুশ করছে অচেনা মানুষটির পরিচয় জানার জন্য। মা একপলক তাকিয়ে জিজ্ঞেস করলেন, “কিছু বলবি?” মিতুল বোকা জবাব দিলো, “হ্যাঁ, কিন্তু কী বলবো?” মা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নায় মন দিলেন। তনয় এই জন্যই মিতুলকে ছেড়ে বুদ্ধিমতী মেয়ে ধরেছে। নিশান এসে তৈরি করা নাস্তায় হাত ডুবিয়ে দিল। খেতে খেতেই জিজ্ঞেস করল, “বাড়িতে কে এসেছে গো মা?” মা ধমকে উঠলেন নিশানকে। “এটা মেহমানের জন্য করেছি নিশান। এভাবে এসে অপরিষ্কার হাত ঢুকিয়ে দিলি?” মিতুল বলল, “মা ঠিকই তো বলেছে নিশান। তুই হাত ধুয়ে এসে খেতে পারতি।” মা আশাহত চোখে তাকালেন মিতুলের দিকে। সেই একি তো হলো। মেহমানের জন্য তৈরি করা নাস্তা তো সে হাত ধুয়ে হলেও নষ্ট করতো। এই মেয়েটাকে নিয়ে যে কোথায় যাবেন, তিনি মাঝেমাঝে ভেবে পাননা! নিশান এসবে কানে নিয়েছে বলে মনে হচ্ছে না। মাকে পূনরায় জিজ্ঞেস করলো, “মেহমানটা কে বললেনা তো মা।”
অসাধারণ একটি বই
Read all reviews on the Boitoi app
পুরো গল্পের সারমর্ম এই লাইনগুলোতেই আছে, “বোকাদের অভিমান বেশি। আর নারীর অভিমান ভয়ঙ্কর। তারা একবার যেদিক থেকে মুখ তুলে নেয়, দ্বিতীয়বার সেদিকে তাকাবার প্রয়োজন মনে করেনা। আমি বোকা, নারী দুটো সত্তাই বহন করি।” এতো অসাধারণ গল্প অনেকদিন পর পড়লাম। একদম সাদামাটা আমাদের সাধারণের জীবনের সাথে সামঞ্জস্য একটা গল্প। আমারতো প্রচন্ড ভালো লেগেছে। আমিতো ২,৩ বার পড়েছি আবারও পড়বো আমি।
গল্পটির প্লটটা দারুন , খুব ভালো লাগলো। আপু আপনার লেখনি ও মাশাআল্লাহ। দোয়া করি আরও সামনের দিকে এগিয়ে যান।
Jodio purano mitul ai somoyer upojogi na tar poreo sei purano mitul k miss korlam.. onek bhalo laglo...
খুব খুব সুন্দর একটা গল্প। লেখিকা গল্পের প্রতিটি চরিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
একটা সাধারণ, সহজ সরল মেয়ের জীবন নিয়ে গল্প।যেখানে লেখিকা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় তুলে ধরেছেন।কখনো যেমন নিজেকে সুযোগ দিতে হয় তেমন ভাবেই আবার কখনো অন্যকেও সুযোগ দিতে হয়। আসলেই মানুষ পারফেক্ট হয় না।কিন্তু ২ জন ইমপারফেক্ট মানুষই নিখুঁত ভালোবাসার সৃষ্টি করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে একটা পুরো জীবন কাটাতে পারে।
লেখিকা আপুর সহজ সাবলীল লেখনীর জন্য তিনি আমাদের সবার প্রিয়,,আর মিতুল ই বুকের মিতুল চরিত্র সম্পর্কে আর কি বলব,,একটা স্পষ্ট বাস্তবতাবাদী গল্প এটা,,রিভিউ দিতে পারদর্শী নই,,কিন্তু মনে হলো কিছু না বললে মিতুল কে ভালোবেসেছি এটা বুঝানো যাবে না,,
গল্পটা অনেক ভাল লেগেছে। আসলে এখনকার সমাজে একটু ভিন্ন রকম মানুষ হলে আমাদের সমাজে দাম দেয় না অনেক কথা শুনতে হয় সমাজের সাথে মানিয়ে নিতে না পারলে অই মানুষটার বেঁচে থাকাই দুষ্কর হয়ে যায় গল্পটা একদম সাদামাটা একটা অসাধারণ গল্প। আপুর লেখা গল্প আমার কাছে সমসময় ভাল লাগে। আপু সাধারণ একটা গল্প অসাধারণ ভাবে উপস্হাপন করে।
সুন্দর একটি গল্পকে সহজ ভাষায় প্রাণবন্ত উপস্থাপন।
গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ ভিন্ন আমেজের এক অসাধারণ প্রেম উপাখ্যান "মিতুল",,,,,, চরিত্র টি যেমন হৃদয় ছুঁয়ে গেছে, তেমনি মিতুল এর পরশে জাবের এর প্রেমিক হৃদয় ও বিকশিত হয়েছে,,, গল্পের সবচেয়ে মূল বক্তব্য ছিল "কাউকে হেয় করে বা দম্ভ ভরে কেউ কখনো সুখী হতে পারবেনা,,, হৃদয় দিয়ে অনুভব করে তবেই সত্যিকারের ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করা লাগে"__লেখিকা এখানে তার সাফল্যের স্বাক্ষর রেখেছেন,,,, অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো 💖💖💖