

' এই ছেলে! এই ওখানেই দাঁড়ান বলছি আর এক পাও এগোবেন না।' এক অনাকাঙ্ক্ষিত মেয়েলি কণ্ঠ কানে আসতেই থেমে গেল রেহান। চৈত্রের এই কাঠফাটা রোদের দুপুরের ভিড়ে মাঝরাস্তায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো সে। কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে না। কারন রেহানের চোখে চশমা নেই। রেহানের একটা সমস্যা হলো সে চশমা ছাড়া চোখে দেখে না একবারে দেখা না এমনটা নয় ঘোলা দেখে পুরোটাই অপরিষ্কার আর কি। কতক্ষণ আগে রাস্তা পার হতে গিয়ে কার যেন গায়ে বেজে তার চশমা পড়ে গেছে। এতক্ষণ সেটাই নিচে বসে খুঁজতে ছিল রেহান। রেহান চুপচাপ দাঁড়িয়ে আছে মাঝরাস্তায় তার গা ঘেঁষে গাড়ি যাচ্ছে। কখন জানি কোন গাড়িটা তাকে উড়িয়ে দিয়ে চলে যায়।' অপরদিকে বেশ কিছুক্ষণ যাবৎই বিষয়টা লক্ষ্য করছিল হৃদিতা। তাই তো রাস্তার অপজিটে দাঁড়িয়েই হাত দেখিয়ে চেঁচিয়ে উঠলো। হৃদিতা আশেপাশে তাকিয়ে দ্রুত এগিয়ে গেল রেহানের দিকে। হতভম্ব হয়ে কড়া কণ্ঠে বললো, ' এই ছেলে এভাবে কেউ মাঝরাস্তায় সাঁতার কাটে নাকি।' রেহান নীরবে দাঁড়িয়ে রইলো মেয়েটাকে সে দেখতে পাচ্ছে না। তবে এতটুকু বুঝেছে যে মেয়েটা তার সামনেই দাঁড়িয়ে। কিন্তু সাঁতার কাটার কথাটা যেন অদ্ভুত লাগলো। রেহান নিশ্চুপে কথাটা হজম করে বললো, ' আসলে আমার চশমাটা নিচে পড়ে গেছে সেটাই খুঁজতে ছিলাম আমি আবার চশমা ছাড়া ঠিক ভাবে কিছু দেখতে পাই না।' হৃদিতা যেন হতাশ হলো, কড়া কণ্ঠে কথা বলাটা মনে হয় ঠিক হয় নি। হৃদিতা চোখ মুখ কুঁচকে আশেপাশে তাকালো দেখলো তাদের থেকে এক হাত দূরত্বেই ভেঙে পড়ে রয়েছে রেহানের চশমা। হৃদিতা এগিয়ে গিয়ে চশমাটা তুললো। রেহানের চশমাটা রেহানের সামনে ধরে বললো, ' আপনার চশমা তো ভেঙে গেছে এবার কি করবেন?'
বেশ লাগলো
Read all reviews on the Boitoi app
আমি আপুর লেখা এর আগে আরো পড়েছি ওনার লেখা আমার দারুন লাগে🥰আমার প্রিয় লেখিকা দের মধ্যে একজন হলো আপি🥰আমার পার্সোনালি অনেক ভালো লাগছে গল্পটা
গল্পটা পড়ার একটা কারণ তো আপুর গল্প পড়তে ভালো লাগে।আরেকটা কারণ হলো নায়িকার নাম আর আমার নাম সেম।এই জন্য পড়ার আগ্রহটা বেড়ে গিয়েছিলো। অত্যন্ত সুন্দর সহজ সাবলীল এক মিষ্টি প্রেমের কাহিনী। পড়ে খুব আনন্দ পেয়েছি। অনেল শুভকামনা তোমার প্রথম ই বুকের জন্য। ইনশাআল্লাহ সামনে আরও এগিয়ে যাবে।
আমার পড়া সেরা গল্পের মধ্যে একটি। আপনারা পড়ে দেখতে পারেন। লেখিকার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক দূর এগিয়ে যান আর লেখালেখি বন্ধ করা যাবেনা। পরবর্তী তে আরোও ভালো কিছু পাবো আশা করি। ভালোবাসা নিবেন। - নির্জন'
হয়ত আমার অক্ষমতা, গল্পের ভেতরে ঢুকতে পারলাম না, আরেকবার চেষ্টা করবো।
বইটা কালকেই কিনে ফেলেছিলাম।আর রাতেই পড়া শেষ করি।আমি আসলে তেমন ভাবে রিভিউ দিতে পারি নাহ।মনের ভাব টা ঠিক মতো প্রকাশ করতে পারি না।তবুও বলতেছি গল্পটা এক কথায় অসাধারণ। একটা মিষ্টি প্রেম কাহিনি সাথে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা ও এক তরফা প্রেম ও ছিল।বোকাসোকা নায়ক চরিত্রটা কে আমার অনেক ভালো লেগেছে🖤হুট করেই গল্প টা কিনে ফেলেছিলাম।আর পড়ার পর খুবই ভালো লেগেছে💚🌺
একদম সুন্দর এবং সাবিলল একটা মিষ্টি প্রেমের গল্প। লেখিকা আপি দারুণ ভাবে ফুটিয়ে তুলেছ গল্পটা। গল্পের মধ্যে অতিরিক্ত কোন ঝামেলা নেই। নায়ক রেহান ও হৃদিতার খুব মিষ্টি প্রণয়ের ভিষণ সুন্দর একটি কাহীনি। গল্পে রেহান এর বলা ছোট ছোট কবিতা গুলো মন কেড়েছে ভিষণ । রেহান ও তার বাবার বন্ডিং টা বেশ লেগেছে। লেখিকা আপি বরাবর এর মতই খুব সুন্দর করে সাজিয়েছে গল্পটা। কেউ জদি কোন ঝামেলা ছাড়া খুব মিষ্টি একটা প্রেমের গল্প পড়তে চান তাহলে বইটি পড়তে পারেন। অবশ্যই ভালো লাগবে। বইটির মধ্যে থেকে আমার প্রিয় কিছু লাইন তুলে ধরলাম : 1. তুমি আমার চৈত্রের দুপুরে আসা এক ঝলকানো হাওয়া আমি তোমার প্রতি কেমন একটা হয়ে যাচ্ছি ভিতর থেকে পুরোই ছন্নছাড়া।' 2. কিছু কিছু জিনিস থাকতে হয়। জানিয়ে দিলে হয়তো ভুল হয়।' 3. তোমায় অনেক ভালোবাসি বাবা। ধন্যবাদ।