

"কিরে রূপা, তোর হাজবেন্ড নাকি বোকা!" "এত বাছাবাছি করে শেষমেশ বলদ জামাই দেখে বিয়ে দিলো!" "আহারে, তোর জন্য আমার মায়া লাগছে।" "বেশি পয়সাওয়ালা মনে হয়, তাই হাবলা দেখে বিয়ে দিয়েছে।" রূপা ফ্যালফ্যাল করে সবার দিকে তাকিয়ে থাকে। সবার কথাগুলো শুনে তার দুঃখ ভারাক্রান্ত মন যেন আরও ভারী হয়ে ওঠে। সেই সকাল থেকে অঝোরে চোখের পানি ঝরতে ঝরতে এখন যেন আর চোখ দিয়ে পানি পড়ছে না। রূপা তার নামের মতোই উজ্জ্বল, এক প্রাণোচ্ছল তরুণী। ভীষণ চঞ্চল এই মেয়ের বিয়ে নিয়ে ছিল এক আকাশ স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন বাবার জন্য থেমে গেল মাঝপথে। ভীষণ রাগী মেয়েটার বর শেষমেশ বোকা হলো! এটা রূপা কিছুতেই মেনে নিতে পারে না। বোকা বর নিয়ে জীবন এগিয়ে নিতে চায় না সে। বিয়ের পর বাসর নিয়ে রূপার মনে ছিল একঝাঁক কৌতূহল, কিন্তু কিছুই হলো না। রূপা যেন তার জীবনের ছন্দ হারিয়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, সেই বোকা বর কি রূপার হারানো ছন্দ ফিরিয়ে আনতে পারবে? নাকি ভীষণ যত্নে আগলে রাখবে তার পরীর মতো বউকে? এই বিয়ে নামক সম্পর্কের পরিণতি কি হবে? বিলম্বিত বাসর কি তবে নতুন কোনো মোড় নেবে? রোমান্টিক এই গল্পের সূক্ষ্ম বাঁকগুলো জানতে হলে পুরো গল্পটা পড়তে হবে। রূপার অনুভূতির কথন, তার বোকা বর মাহাবুবের যত্ন আর ভালোবাসার গল্প শুনতে হলে গল্পটি সম্পূর্ণ পড়ুন। একঝাঁক সাদা বকের মতো নিজেকে এই গল্পে হারিয়ে ফেলুন।
ভালো লেগেছে,ভালো লিখেছেন আপনি লেখিকা।
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে গল্প টা, তবে আরেকটু বড় হলে মন্দ হতো না 🙂 অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প লিখার জন্য 🖤🥀
খুব ভাল লেগেছে।
অসাধারণ গল্প
অসম্ভব সুন্দর একটা গল্প প্রথমে তো আমার ভিষণ রাগ হয়েছিলো রুপার উপর মাহবুবের সাথে খারাপ আচরনের জন্য কিন্তু শেষ অবধি পড়ে প্রচন্ড ভালো লেগেছে গল্প টা এটা আমার পড়া দ্বিতীয় গল্প যেটা নাকি আমি বইটই অ্যাপ থিকা পড়ছি প্রথম যেটা পড়ছিলাম সেটা খুব একটা ভালো লাগে নাই কিন্তু বিলম্বিত বাসর পরে মনে হচ্ছে পয়সা উসুল সবাই কে রুপা ও মাহবুবের প্রেমে পড়া ও একে অপরকে ভালোবাসা মুহূর্তের সাক্ষী হওয়ার আহ্বান রইলো
অসম্ভব সুন্দর একটা গল্প, কোনো বরিংনেস ছাড়াই পুরো গল্পটা শেষ করলাম। লেখিকা আপু চমৎকার লিখেছেন 😊
বেশ ভালো লাগলো। ফেসবুকে তার কিছু লেখা গল্প পড়েছি। শুভকামনা।
অনেক সুন্দর হইছে। মাহবুব কে অনেক ভালো লাগলো। অনেক কেয়ারিং এন্ড লাভিং হাসবেন্ড। রূপাই বুঝতে পারেনি। যাক অবশেষে সব ভুলের পরিসমাপ্তি ঘটে। লেখিকা আপুর লেখা অনেক প্রাণবন্ত।
Onnek sundor. Boita kina sarthok hoice.