

সাদাসিধা ছেলে নিনিত। মাকে নিয়ে শহরের ছোট্ট একটা বাসায় তার বাস। চাকরিসূত্রে পরিচয় হয় মালিকের মেয়ে আইভির সাথে। হলুদপ্রেমী আইভিকে নিনিত আড়ালে নাম দেয় হলুদ পাখি। খুব অল্প দিনের পরিচয় থেকেই আইভি নামক চমৎকার মেয়েটিকে তার ভালো লেগে যায়। ব্যাপারটা সে গোপন রাখতে চাইলেও পারে না। চঞ্চল আইভি ঠিক ধরে ফেলে। সাদাসিধা নিনিতের প্রেমেও সে পড়ে যায় খুব সহজেই। কিন্তু বিপত্তি বাঁধে নিনিতের আশঙ্কা নিয়ে। নিজের সীমার বাইরে গিয়ে মালিকের মেয়েকে জীবনে জড়াতে তার ঘোর আপত্তি। অথচ দিন-দিন চঞ্চল আইভি নিজেই তার জীবনের সাথে জড়িয়ে যায়। তবু তার আতঙ্ক কাটে না। ওদিকে নিনিতের অসুখের বাহানায় তাকে দেখতে গিয়ে আইভি ভাব জমিয়ে ফেলে তার মায়ের সাথে। নিনিত কোনোভাবেই পারে না আইভিকে এড়িয়ে চলতে। শেষমেষ আইভি ব্যাপারটা বিয়ে পর্যন্ত নিয়ে যায় তার বাবা, আপা আর নিনিতের মায়ের সমর্থনে। বিবাহিত জীবন তাদের ভালোই কাটতে শুরু করে। কিন্তু মাঝপথে আইভির সামনে মাথা তুলে দাঁড়ায় নিনিতের কিছু তিক্ত অতীত। সেই অতীতের রেশ ধরেই আইভি আবিষ্কার করে নতুন এক নিনিতকে। স্তব্ধ আইভির কাছে সবটাই কেমন কল্পনার মতো মনে হয়। নিজের জীবনের এত পথ অতিক্রম করার গল্পের মাঝেই যে নিনিতের কোনো অতীত লুকিয়ে থাকতে পারে, তার কাছে এ এক আশ্চর্যজনক ঘটনা হয়ে দাঁড়ায়। কিন্তু শেষমেষ সে পারে না নিনিতের কাছে সেই সত্য আড়াল করে রাখতে।
অসাধারণ ও মন ছুঁয়ে যাওয়া একটা গল্প। একসাথে সবটুকু শেষ করলাম।
Read all reviews on the Boitoi app
গল্প টা সত্যিই অনেক সুন্দর ছিল। ভালোবাসা মানুষকে হারিয়ে নিনিত জীবনকে গুছিয়ে নিয়েছিল। পথ চলতে সেই হারিয়ে ফেলা মানুষকে সামনে দেখা খুবই কষ্টকর। তাছাড়া হারিয়ে যাওয়া মানুষের জন্য বা কজন ভালো চাইতে পারে.....♥️♥️ পড়ার সময় শারমিনের উপর এতো রাগ হয়েছিল 😤 আমার মনে হয় কি শারমিন নামের আন্টি রা এমনি হয় খালি খেক খেক করে😑
বরাবরের মতোই চমৎকার হ'য়েছে খুব💞।ইলোরা আপুর লেখা কখনোই হতাশ করেনি আমাকে।চমৎকার লিখনশৈলী ও শব্দচয়ন।প্রতিটি চরিত্র নিজ নিজ জায়গা থেকে সার্থকভাবে উপস্থাপন করেছেন।তবে আইভি চরিত্র টা একটু বেশিই মন কেড়েছে।হাসিখুশি, মিষ্টভাষি ও অকপট স্বভাবের মেয়েটির সকল কথা ও কাজই মুগ্ধতার রেশ রেখে দেয় মনে।সাধাসিধে ও ভানহীন স্বভাবের নিনিতও চমৎকার।নীহার এর কথাবার্তা ও চিন্তাভাবনার গভীরতা সত্যিই খুব প্রশংসনীয় এবং পাঠকদের ভাবাবে নিশ্চিত। নিঃসন্দেহে একটি চমৎকার প্লটের ইবুক পড়তে পারলাম।বৃষ্টির দিনে রবীন্দ্রসংগীত শোনার মতোই ব্যাপার ছিল ইবুকটি।ইলোরা আপুকে ধন্যবাদ নয়,বরং অনেক অনেক দোয়া,ভালোবাসা ও শুভকামনা। ❤️
আপু আয়ার পড়া তোমার গল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ ছিল এটা। গল্পের ব্যাপারে যতই বলবো ততই যেন কম হবে।গল্পের লেখনী,ভাষামান,শব্দবিন্যাস,বাক্যবিন্যাস সবকিছুই অসাধারণ লেগেছে।আইভি চরিত্রটা আমাকে মুগ্ধ করেছে। বাকরুদ্ধ করেছে নিহার বোনের প্রতি ভালোবাসা।নিনিতও মোটামুটি ভালোই ছিল।এদিকে আনোয়ার সাহেবের মতো বাবা পাওয়াও ভাগ্যের ব্যাপার,যে কিনা মেয়ের খুশিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সবকিছু মিলিয়ে দারুন উপভোগ্য ছিল "নিনিতের হলুদ পাখি" গল্পটা। পাশাপাশি লেখিকা আপুর জন্য অনেক শুভকামনা।