

গভীর রাতে মজিদের ঘুম ভেঙে গেল। কোথাও 'গ্যাচ-গ্যাচ' করে একটি শব্দ হচ্ছে। বিছানায় হাত দিয়ে দেখে ঈশিতা পাশে নেই। শব্দটা ক্রমশই তীব্র হচ্ছে। খানিকক্ষণ কান পেতে রইল সে। কেউ কি কিছু খাচ্ছে? তাইই মনে হলো। অন্ধকারেই আন্দাজ করে শব্দটির উৎস তার খাটের নিচে। আস্তে-আস্তে মোবাইল হাতে নিয়ে বিছানা থেকে নামে। তারপর খাটের নিচে বাতিটা ধরতেই ভয়ে তার গা হিম হয়ে যায়। ঈশিতার গায়ে একটি সুতোও নেই। কাপড়-চোপড় খুলে পাশে রেখে দিয়েছে। হাতে ইঁদুর। সে নগ্ন হয়ে আয়েশ করে শুয়ে শুয়ে খাচ্ছে সেটা। ঠোঁটের দুইপাশ দিয়ে রক্ত বেয়ে পড়ছে। তাকে দেখেই ট্যারা চোখে তাকিয়ে বললো, 'খাবে? আমাকে সতিন দিয়েছে, খুব টেস্ট।'
*রাহু* ভৌতিক কাহিনী নিয়ে গঠিত রাহু ই-বুকটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন লেখক। মূলত গল্পটি একটি মেয়ের প্রতিশোধের ভিক্তিতে লেখা হয়েছে যা এই কাহিনীর মূল আকর্ষন। গল্পের প্লটটা আমার কাছে ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে মজিদের মায়ের চরিত্রে আয়মনা বেগমের সাহস আর ছেলের প্রতি তার ভালোবাসা। কাহিনীর প্রথম দিকে পড়ার সময় খুব ভয় কাজ করলেও শেষের টুকু পড়ে খুবই খারাপ লেগেছে নিশিতার জন্য। তবে তার প্রতিশোধ সে নিতে পেরেছে তার অপরাধীর শাস্তি হয়েছে এটা আমার কাছে ভালো লেগেছে। শেষ মেষ পুরো গল্পের কাহিনীটাকে উপভোগ করেছি , দারুন লেগেছে পড়তে। (রাহি)
Read all reviews on the Boitoi app
বাড়িতে গিয়ে রাতে গল্প টা পড়ে ভয় পেয়ে গেছিলাম। সত্যি ভয়ানক ছিলো। তবে সমাজের কিছু ছেলে আছে এমন সভাবের।যারা রিলেশন করে অনেক খারাপ কিছু করে। কিন্তু বিয়ে করতে চায় না।
রিভিউ গল্পঃ রাহু ( ই-বুক) লেখকঃ জবরুল ইসলাম রাহু ভয়ংকর অন্ধকার এক সত্যির গল্প। মনের গহ্বরে জন্মানো আতঙ্কের গল্প। যে আতঙ্ক মজিদ গোপনে লালন করেছিলো কিন্তু কাউকে প্রকাশ করেনি। ঈশিতার সাথে যা ঘটছিলো কেন ঘটছিলো? কে ঈশিতা? মজিদ কোন আতংকের কারণে কবিরাজের কাছে যেতে চাইছিলো না? কুকুরটা কেন ওভাবে হাটছিলো? কে এই সতীন? গভীর রাতে মজিদের ঘুম ভেঙে গেল 'খচ-খচ' একটা শব্দ শুনে। বিছানায় হাত দিয়ে দেখে ঈশিতা নেই। শব্দটা ক্রমশই তীব্র হচ্ছে। কেউ কিছু যেন খাচ্ছে। অন্ধকারেই আন্দাজ করলো শব্দটির উৎস তার খাটের নিচে। আস্তে-আস্তে সে মোবাইল হাতে নিয়ে বিছানা থেকে নামে। তারপর খাটের নিচে বাতিটা ধরতেই গা হিম হয়ে যায়। ঈশিতার হাতে একটা ইঁদুর। সে আয়েশ করে শুয়ে শুয়ে খাচ্ছে। ঠোঁটের দুইপাশ দিয়ে রক্ত বেয়ে পড়ছে। তাকে দেখে বললো, খাবে? আপনি যা ভাবছেন পড়ার আগে আমিও তাই ভাবছিলাম। কি বিশ্রী সব কথা, কি ভয়ংকর ব্যাপার তাই না? চুম্বক অংশ পড়ে ঈশিতা সম্পর্কে অন্যরকম কিছু ভেবেছিলাম। পড়ার পর ধাক্কা খেলাম। যতটা ভৌতিক মনে হয়েছিলো ততটা ভয় পাইনি। তবে সময়ে সময়ে চমকে উঠেছি। হিউমারস ও যথেষ্ট ছিলো। ভৌতিক জনরায় যে এভাবে হাসতে পারবো ভাবিনি। আপনিও যদি চমকে উঠতে চান, যদি মন খারাপ হয় এবং হাসতে ইচ্ছে করে তবে পড়তে পারেন রাহু। নিঃসন্দেহে আপনার ভালো লাগবে।
গল্পটা আসলেই অসাধারণ,, গল্পটা প্রথম যখন পড়তে শুরু করলাম, তখন যেন কেমন একটা ভালোলাগা কাজ করছিল,,কি হবে আর কি আছে এই গল্পে,,এতো নিখুঁত লেখা যে আর এতো সুন্দর কাহিনী,যে পড়বে সে হেসে ও ফেলবে আবার কেঁদেও ফেলবে এমন একটা গল্প,, আমার কাছে গল্পটা অনেক ভালো লেগেছে পড়ে
হরর গল্প কিংবা উপন্যাস বরাবরই খুব ভালো লাগে আমার। রাহু-ও তার ব্যতিক্রম ছিল না। রাহু নামেই গল্পের থিম আন্দাজ করতে পেরেছিলাম বটে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একইরকম ভালোলেগেছে। বিস্তারিত পরে রিভিউ দিবো ইনশাআল্লাহ।
ই_বুক/পাঠপ্রতিক্রিয়ার গল্পঃরাহু লেখকঃ জবরুল ইসলাম যেকোনো জনরার গল্প পড়ার আগ্রহ বাড়িয়ে দেয় গল্পের নাম। এই গল্প টি ও তেমন মনে হয়েছে আমার কাছে। যখন থেকে গল্পের নাম শুনেছি তখন থেকেই নিজের মধ্যে "রাহু" নিয়ে টানটান উত্তেজনা কাজ করতে ছিল। "রাহু" নাম টি এমন যার অর্থ সমূহ দেখে অনেক এর সাংঘাতিক রকমের ভ'য় পাবে। এখানে আমি তেমন কিছু ই বলছি না তবে গল্পের থিমের সঙ্গে নাম টি পারফেক্ট হয়েছে। কথায় আছে না কখনো কখনো অতীত সামনে আসলে তা খুব ই ভয়াবহ হয়। এই গল্পে ঠিক তেমন ই একজন এর ভুলের জন্য তার জীবনের "রাহু" হয়ে আসে অতীত। গল্পের শুরু তে ই মজিদ কে নিয়ে তৈরি ভৌ'তি'ক ব্যাপার গুলো দিয়ে শুরু। রাতের অন্ধকার এ কে বা এসেছিল মজিদ এর ঘরে যার গায়ে লেপটে থাকে পিছলে কোন পদার্থ যার গন্ধ মজিদ প্রায় এটা করে বসে। সেই ঘটনায় এতো টা-ই ভী'তু হয়ে পড়ে রাতের বাকি সময় টুকু মা কে পাশে থাকতে বলে। রাতের অধ্যায় শেষ ভোরের আলোর সাথে শুরু হয় দিনের ঘটনা। এখানে এমন কিছু মজিদ কে পে'চি'য়ে রাখে সেই প্রাণী টি মা'র'তে নিষেধ করা হলেও মজিদ বাবার কথা উপেক্ষা করে মে'রে ফেলে। কিন্তু আশ্চর্য জনক বিষয় যখন মজিদ দোকান এ গিয়ে সেই জিনিস টা নিজের কেস বাক্স টার মধ্যে দেখতে পেয়ে এক প্রকার বাড়িতে ছুটে আসে। ছেলের এমন অবস্থা দেখে মজিদ এ-র বাবা ঠিক করেন ছেলে "হুক্কা" নামের কবিরাজ এর কাছে নিয়ে যাবেন। কিন্তু সেই কবিরাজ এর কথা মতো সমস্যা সমাধান করে নেওয়া হয়। কিন্তু হঠাৎ করে ই মজিদ তার বউয়ের মধ্যে সে অস্বাভাবিক কিছু একটা দেখতে পায়। রাতে বিরবির করে কথা বলা, মধ্যে রাতে তাকে টে'নে অদ্ভুত সব গল্প বলা। কোন স্বাভাবিক মানুষ তো ইদুর খাবে না তাহলে ঈশিতা কি ভাবে ইদুর খাওয়া শিখেছে নাকি কেউ তাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে? ঈশিতা কাকে এই বা স'তি'ন বলে সম্বোধন করে? এমন সব অদ্ভুত ঘটনা আস্তে আস্তে ভ'য়া'ব'হ অবস্থায় চলে যায়। মজিদ মায়ের চরিত্র টি সত্যি প্রশংসার দাবিদার শুধু উনি না সন্তান এর জন্য সকল মা ই মৃ'ত্যু কে ভ'য় পাবে না। উনি ও নিজের সন্তানের মঙ্গলের জন্য নিজের জান প্রাণ দিয়ে ল'ড়া'ই করে ছিলেন। গল্পের মধ্যে যে শুধু ভৌ'তি'ক ভ'য় এর এমন না কিন্তু কিছু কিছু জিনিস পড়ে হাসি ও পেয়েছে। গল্পের থিম গ্রামীণ জনপদের, গ্রামের বন্যা, ভা'ঙা মন্দির, মজিদ এর সেই দোকান কি এমন ঘটনা আছে এ-ই সবকিছুর মধ্যে। সেই সবকিছু জানতে হলে আপনাদের পড়তে হবে জবরুল ইসলাম এর "রাহু"। কার জীবনের " রাহু " এতো সবকিছু করেছিল। সেই "রাহু" থেকে মুক্তি ই বা কি ভাবে পেয়েছিল। তা জানতে হলে চটজলদি কিনে ফেলুন ই_বুক "রাহু"। আপনারা জন্য শুভকামনা রইল ভবিষ্যতে আরও ভালো ভালো উপন্যাস পড়তে পারবো সেই অপেক্ষায়
'ই-বুক রিভিউ' ই-বুক: রাহু জনরা: হরর লেখক: জবরুল ইসলাম রিভিউয়ার: ফাইজা হাসান কথায় আছে,পাপ বাপকেও ছাড়েনা। প্রায়ই হরর জনরার গল্প এই প্রবাদেরই বিস্তারিত রুপ বৈকি! ভিক্টিম ঘোরতর কোনো অন্যায় করে, ফলে তার জীবদ্দশায় ভুত-প্রেত,আত্মা তাকে শাস্তি দিতে উঠে পরে লাগে। ভয়ানক শাস্তি যাকে বলে! আর যদি শাস্তির ঘড়ি শুরু হওয়ার আগে সে মারা যায় তাইলে সেই শাস্তির রেশ ছড়িয়ে যায় তার পরবর্তী বংশধরে। এইটে হলে এভারেজ হরর গল্পের কন্সেপ্ট। যদি ৮০% থিম এইটা হয় তাহলে পাঠকেরা বলুন গল্পের আকর্ষণ কোথায়? গল্পের আকর্ষণ আর পাঠকপ্রিয়তার ভিত্তি হচ্ছে লেখনি। গল্পটাকে যত সুন্দর-ভৌতিক শব্দ দ্বারা মুড়িয়ে উপস্থাপন করা হবে গল্প ততই আকর্ষণীয়। যত সুন্দরভাবে গল্পের স্থান-কাল,পাত্র বর্ণনায় ভৌতিকতার মাত্রা বাড়ানো যাবে গল্প ততই এপ্রিশিয়েটবল। গল্পের সংলাপ প্লটের সাথে যত মানানসই পাঠক পড়ে ততই অনুভব করতে পারেন। মোদ্দাকথা, কন্সেপ্ট যাইহোক মূল হেমলকটা লেখনীতে বিদ্যমান। উপরিউক্ত বৈশিষ্ট্য সম্বলিত,নিখুঁত বর্ণনা ও সুন্দর ধারাবাহিকতার গল্প, ❝রাহু❞। গল্পের শুরুটা আমার অতিপছন্দ হয়েছে। ভৌতিক জনরা হিসেবে পারফেক্ট স্টার্টিং। গল্পে খন্ড খন্ড ভৌতিক সূচনার সাথে সাথে লেখক বেশ কিছু সময় রহস্য করে গেছেন। পুরো গ্রামীণ দৃশ্যপট ধরে রেখে মজিদের সাথে ঘটমান অদ্ভুত ঘটনাগুলো বর্ণনা করে গিয়েছেন। এরই সঙ্গে প্লটের সাথে সাদৃশ্যতা বজায় রেখে চরিত্রগুলোর ভাষা প্রয়োগ আর চিন্তাভাবনায় বাস্তবিক গ্রাম্য মানুষদের রূপ ফুটিয়েছেন। স্থানীয় ভাষায় কথা বলা,হালকা কুসংস্কার মনোভাব রাখা ইত্যাদি চরিত্রগুলোকে অনেকখানি রিয়েলিস্টিক করে তুলেছে। এরপর কবিরাজের আবির্ভাব, পরামর্শ, ক্ষমতা বিশেষভাবে আমি উল্লেখ করবো কবিরাজের নামখানা। গ্রামাঞ্চলে অঘোষিত কিছু রীতিনীতি আছে। তার একটি হচ্ছে, সাধারণত কোনো ব্যক্তির সাথে যে জিনিস বেশি জড়িত তার নামে সে জিনিস চলে আসে। যেমন এ গল্পে কবিরাজের নাম ছিলো,'হুক্কা কবিরাজ'। গল্প শুরু হয় মজিদকে ঘিরে। তার সাথে ঘটমান অদ্ভুত ঘটনাগুলো নিয়ে। তার উদ্বিগ্ন মা-বাবা তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের পরামর্শ মেনেই কি মজিদের সাথে ঘটিত ঘটনাগুলো স্বাভাবিক হয়ে যায়? নাকি কোনোভাবে সেই অশুভ শক্তি তার কাজ চালিয়ে যেতে থাকে? মজিদের স্ত্রী ঈশিতা-ই বা অদ্ভুত স্বপ্নগুলো কোথায় পায়? কে-ই বা আসে তার কাছে? ইঁদুর খাওয়া কে শেখালো তাকে? কার দোষে এসব হচ্ছে? কি থেকে এসবের সূত্রপাত? নিশিতা কে? পুরাতন মন্দিরখানায় এত ভয় কীসের? বাহান্ন পৃষ্ঠার এই বইয়ে এই পুরো ঘটনাগুলোর রয়েছে বিস্তর বর্ণনা। পড়তে পড়তে আপনার চোখে ফুটে উঠবে পুকুর পাড়, পুরোনো মন্দির, মজিদের সেই দোকান। মজিদ আর ঈশিতার স্বপ্ন নিয়ে আলাপ পড়ে ভয় পাবেন সাথে মজাও। গল্পের শেষে ছোটখাটো সেই অভিযানে আপনার কপাল কুঁচকে যাবে কি হচ্ছে কি হবে চিন্তায়! আরো অবাক হবেন মাতৃস্নেহের প্রতিফলন এক যুদ্ধের মাধ্যমে। গল্পের ধারাবাহিকতা খুব গোছালো এবং পরিচ্ছন্ন। ঘটনাগুলো বোধগম্য, অপরিপক্কতাহীন। পড়ে কোথাও মনে হবেনা যে কাহিনী বাড়ানো হয়েছে বা কমানো। মাঝারি দৈর্ঘ্যের গল্প। তাই চরিত্র নিয়ে বলতে গেলে স্পয়লার হবে। তবে আমার কিছু জায়গায় একটু বেমানান লেগেছে। যেমন, কবিরাজ মজিদকে দু সপ্তাহ বাড়ি থেকে বের হতে মানা করেছিলেন। অথচ দু সপ্তাহের আগেই বিয়ে উপলক্ষে মজিদ ঘর থেকে বের হয় কবিরাজের সাথেই। লেখকের অন্য গল্পে ডায়ালগ ডেলিভারি নিয়ে আমার কোনো অভিযোগ ছিলোনা। তবে এই গল্পে, কায়সার আলীর পারফেক্ট শুদ্ধ ভাষা সাথে কিছু ইংরেজী শব্দ ছিলো পরমুহুর্তেই তার ভাষায় লোকাল তুই-তোকারি ভাষা দেখা যায়। আমার একটু বেমানান লেগেছে এইখানে। প্রত্যেকটা চরিত্রের স্পিচ ডেলিভারিতে গ্রাম্য টান থাকলে পুরো গল্পের মাত্রা অনেকখানি অন্যরকম হতো আমার মতে।যেহেতু এইটে পুরোই গ্রাম্য প্লটে। পারসোনাল রেটিং: ৮/১০
হরর গল্প ভয় পাই এজন্য পড়বো কি পড়বো না এটা ভাবতেই অনেক সময় লেগে গেল।কিন্তু শেষ পর্যন্ত পড়েই ফেললাম।কিছুদিন সবকিছুতেই ভয় পাবো নিশ্চিত তবুও অনেক ভালো লেগেছে।থ্রিলার আর হরর একসাথে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন লেখক।
ই-বুক / পাঠপ্রতিক্রিয়ার গল্পঃ রাহু লেখকঃ জবরুল ইসলাম "রাহু" গল্পের নাম শুনে অনেক ই হয়তো ভ'য় এ পড়তে চাই বে না। কারন হচ্ছে "রাহু" নাম টা-ই ভয়ংকর কিছুর আভাস দেয়। গল্পের নাম বরাবর ই গল্পের সঙ্গে শেষ পযন্ত মিলে যায় এমন নাই ই বরাবর রাখেন জবরুল ভাই। রাহু তেমন গল্পের শুরু থেকে শেষ পযন্ত পড়ে পাঠক বুঝতে পারবেন নাম টা ঠিকঠাক হয়েছে গল্পের। গল্পের শুরু তে মজিদ কে নিয়ে তৈরি অ'শু'ভ কিছুর ইঙ্গিত করে। রাতের ভ'য়া'ব'হ ঘটনার রেশ না কাটতে ই ভোরবেলা নতুন ঘটনা শুরু হয়ে যায়। মজিদ এ-র সঙ্গে একের পর এক ঘটনা দেখে বিচলিত হয়ে যায় তার বাবা - মা। এইসব কিছু কিছু হচ্ছে তার থেকে মুক্তির উপায় খুঁজতে নিয়ে যাওয়া হয় "হুক্কা " নামের এক কবিরাজ এ-র কাছে। সেই কবিরাজ পরামর্শ দেন মুক্তির উপায় একটা ই আছে। কিন্তু সেই মুক্তির উপায় থেকে ই শুরু হয় নতুন ঘটনার যা খুব ই ভ'য়ং'ক'র রকমের ঘটনা। ঈশিতা কে নিয়ে তৈরি সেই ঘটনা শেষ পযন্ত যখন চরম আকার ধারণ করে তখন খুব ই ভ*য়া*ব*হ অবস্থা । এ-ই গল্পের মূল যে ঘটনা কে নিয়ে লেখা তা আসলে অনেক ক'ষ্টে'র। গল্পের শুরুতে আমার ধারণা হয়েছিল অন্য রকম। যেহেতু আমি প্রায় সময় ই এমন ভূ*ত এ-র গল্প পড়ি। কিন্তু শেষ দিকে এসে এমন বাস্তব ঘটনা থেকে ই ঘটনার শুরু ভাবতে পারিনি। জবরুল ভাই এমন ই লেখেন বাস্তব জীবনের সঙ্গে মিলে যায় এমন কিছু এটাও তেমন হয়েছে। সবকিছু মিলিয়ে দারুণ উপভোগ করেছি "রাহু" আপনার আগের অনেক এমন হরর গল্প পড়া হয়েছে। নতুন গল্প বেশ ভালো হয়েছে সামনে এমন সব গল্প দিবেন ভাই ভূ*ত এর। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
"রাহু'' গল্পটি পড়েছি, গ্রামীণ প্রেক্ষাপটে লেখা অসাধারণ ভৌ'তিক গল্প। গল্পের কাহিনির ভিতরে কিছুটা রহস্যও ছিলো, আবার কিছু জায়গায় গা শিউ'রে ওঠার মতো ভ'য়ও কাজ করছিলো। আবার কিছু কিছু জায়গায় গল্পের চরিত্রদের মাঝের কথায় হাসিও পেয়েছে সব মিলিয়ে ভালো লেগেছে।