

বিদ্যুৎ পায় না তাইতো চাষী করছে হাহাকার, সেচ অভাবে বাঁচে না যে সোনার ফসল তার। ছাত্র-ছাত্রীর লেখাপড়া হয় না কিছুতেই, ক্যামনে দেবে পরীক্ষাটা ভাবনা শুধু এই। কল-কারখানা চলে না যে বন্ধ থাকে প্রায়, উৎপাদন নেই মালিক-শ্রমিক করে যে হায়! হায়! যায় না পাওয়া বিদ্যুতের খোঁজ আঁধার ঘিরে রয়, এর অভাবে জনজীবন বিপর্যস্ত হয়।