

কবিতা অনেক রকম। আমরা কোন রকমের কবিতা পড়ি? যে কবিতা পাঠককে তার অজান্তে শেষ লাইনে পৌঁছে দেয়, পড়তে শুরু করলেই পাঠক এক নির্ভেজাল গতিশীলতা অনুভব করে, বিজ্ঞের মতো ভাব ধরে বুঝতেছি, বুঝেছি বলে নিজেকে প্রবোধ দেওয়া লাগে না, এবং পাঠক ভাবে এই কথা গুলোতো আমারই, আমি বললে ঠিক এভাবেই বলতাম। পড়ে পাঠকের ক্যানভাসে একটা ভাব, একটা দর্শন মিলে যদি কবিতায় একটা গল্পের সন্ধান পেতে পারে তবে সেই কবিতার কথা সে জনে জনে বলবে। মলাটবদ্ধ কবিতার এই বইয়ে যে কবিতাগুলো অক্ষরে প্রকাশ পেয়েছে তা পাঠ করে পাঠকের এমন উপলব্ধি হবে বলে বিশ্বাস!