

কবিতা তোমার কাছে এসেছি এক ভিন্ন অনুরোধ নিয়ে, যারা মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে তাদের শোনাও তুমি ভালোবাসার গান জাগাও তাদের মনুষ্যত্বের প্রাণ। কবিতা তোমার দুয়ারে এসেছি ভিক্ষার ঝুলি নিয়ে, যারা মানুষকে জাত-ধর্মে ভেদাভেদ করে তাদের শোনাও তুমি নজরুলের সাম্যবাদী গান। জাগাও তাদের হৃদয়ে প্রেমের মহাস্থান। কবিতা তোমার কাছে এসেছি এক দাবি নিয়ে,