
আশাবাদী রণযোদ্ধা আমি হাতে রয়েছে বিদ্বানের তরোবারি। রক্ত নয় এ তরবারির আঘাতে ঐশ্বর্য পড়ে ঝরি। এই ঐশ্বর্য হৃদয়ে করিলে ধারণ জয়ী যোদ্ধা হবে সেই জন। আশার প্রদীপ জ্বলিবে ছলোছল, মায়ের বুকখানি গর্বে টলোটল, ছেলে মোর হবে বড় আনিবে নবীন ত্রাণ। কত-না সুখের অমোঘ আবেশে কাঁদে জননীর প্রাণ।