

বর্তমান সময়ে আমাদের প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ হলো নানাবিধ সোশ্যাল মিডিয়া। আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার উপকারী দিকটি যেমন অনস্বীকার্য; ঠিক তার উল্টো পিঠেই পরিলক্ষিত হয় এর অনুপকারী দিকটিও। অনেক সময় এর কারণে বিপর্যস্ত হয়ে পড়ে আমাদের পারিবারিক আর সামাজিক জীবন। ভেঙে যেতে বসে আমাদের সংসারের ভিত। এমন সমস্যাগ্রস্ত চারটি পরিবারের গল্প নিয়েই সাজানো হয়েছে এই ছোট গল্প “আপোষের ঝগড়া”। যেখানে প্রত্যেকেই নিজেদের জীবনে সোশ্যাল মিডিয়ার কুফল সনাক্ত করে তা থেকে মুক্তির উপায় নিয়ে ব্যস্ত। আশা করি পাঠকের হৃদয়ে নতুন এক অনুভূতির সঞ্চার করবে ভিন্নভাবে উপস্থাপিত এই বাস্তব জীবন গল্পটি।
সামাজিক ব্যাধিতে রূপ নেয়া "স্ক্রীন অ্যাডিকশন" উপর ভিত্তি করে লেখা গল্পটা। এর ফলে মানুষের মধ্যে যে অবক্ষয় দেখা যায় সাথে পারিবারিক কলহ এগুলো ভালো করে ফুটিয়ে তুলেছেন লেখক। পরিশেষে সুন্দর একটা সমাপ্তি দিয়েছেন। আর পাঠককে গল্পের সমাপ্তিতে পাঠকের নিজের মতো চিন্তা করে গল্পের সমাপ্তি ভাববার সুযোগ করে দিয়েছে এটা ব্যতিক্রমী, ভালো লেগেছে। সামাজিক প্রক্ষাপট নিয়ে লেখা গল্প যাদের ভালো লাগে তারা পড়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে।
Read all reviews on the Boitoi app