

এক গভীর নিশিথে, শিশির ভেজা শিউলির বুকে শোকের মাতম তুলে আমি ঘুমিয়ে যাব নিঃসঙ্গ শুকতারার বুকে! সই- নক্ষত্রের শুভ্রতায় স্নান শেষে আমার সাদা বসনে নীল জোছনা মেখে দিস। আমার নিথর অধরে মৌরির গন্ধ মেখে দিস। ধূপকাঠির যৌবন পুড়িয়ে সুগন্ধ বিলিয়ে দিস অনাকাঙিক্ষত শূন্যাভিযানে। সই- স্মৃতির ক্যানভাস থেকে জলরঙে মুছে দিস ভুল। আঘাতের চিহ্ন মুছে দিস ছোট ছোট অনুভূতির পসরায়। সই- আমার নিষ্প্রভ চোখ ছুঁয়ে দিস। তৃষ্ণার্ত হৃদয় ভিজিয়ে দিস। আক্ষেপে কেঁদে ওঠা চাতকীর বুকে এক আঁজলা সুখ মেখে দিস।