

গ্রামের সহজ সরল নিম্নবিত্ত পরিবারের মেয়ে নদী। পাশের ইউনিয়নের বড়লোক সুদর্শন ছেলে পাভেলের প্রেমে পড়েযায়। পাভেলের হাত ধরে অজানার পথে পা বাড়ায় ও, মনে আশা, একসাথে ঘর বাঁধবে। কিন্তু এ কী, পাভেলের ভালোবাসা কি তবে শুধুই প্রলোভন? কী অপেক্ষা করছে নদীর ভাগ্যে? কীভাবে ও পরিণত হলো মাধুরীতে? জানতে হলে পড়তে হবে...
নদী আর লাবনীর মত প্রতারণার শিকার হয়ে কত যে নারীর নিরব কান্না এভাবেই থেমে যায় সোনাগাছির মত পতিতা পল্লীতে তার হিসেব নেই। প্রতিবিম্ব' বইটিতে লেখক জেসমিন সুলতানা ভালোবাসার ফাঁদ পেতে কিভাবে অসহায় নারীদের পতিতা পল্লীতে বিক্রি করা হয় তারই চিত্র তুলে ধরেছেন। একেবারে ঝকঝকে লেখা। পড়তে পড়তে মনে হচ্ছিল যেন ঘটনাটি আমি দেখেছি। অনেক অনেক দোয়া ও শুভকামনা লেখকের জন্য।
Read all reviews on the Boitoi app
সচেতনতা মূলক একটি অসাধারণ লেখা। লেখিকাকে ধন্যবাদ এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য।
একটি শিক্ষনীয় গল্প।। লেখিকাকে অনেক শুভকামনা।।
চমৎকার একটা সামাজিক গল্প। লেখকের জন্য শুভকামনা রইলো
খুব সুন্দর লিখেছেন লেখিকা। সামাজিক গল্পের আদলে একটি শিক্ষনীয় গল্প। আপনারা পড়ে দেখতে পারেন। অনেক কিছু বলার ছিলো। কিন্তু বলে দিলে আপনাদের আগ্রহ কমে যেতে পারে। বইটি অবশ্যই পড়ে দেখবেন।
অসাধারণ একটি গল্প। শুধু গল্প না, বরং গল্পের মাঝে অনেক শিক্ষা রয়েছে। যে যতটুকু করে ঠিক ততটুকুই সে ফিরে পায়। হয়তো আজ সে জিতে যাচ্ছে, অন্যদিন যে জিতবে এমন নিশ্চয়তা কোথায়? গল্পকে শুধু গল্প হিসেবে না নিয়ে আমরা শিক্ষণীয় একটা ঘটনা হিসেবে নিতে পারি। গল্পের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। সর্বোপরি বলব, লেখিকা অসাধারণ ভাবে সাজিয়েছেন গল্পটি। অসাধারণ লিখার হাত। শুভকামনা। ❤️
খুব ভালো লিখেছেন। আরো লেখা চাই। লেখিকা কে ধন্যবাদ তা সুন্দর লেখনীর জন্য।
হৃদয়স্পর্শী গল্প। লেখিকা গল্প থেকে শিক্ষণীয় বেশ কিছু দিক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। লেখিকার জন্য শুভকামনা রইল। নতুন গল্প পড়ার অপেক্ষায় রইলাম।
গল্পটা পড়ে ভালো লাগলো।চমৎকার লিখেছেন।
অনেক ভালো লেগেছে বইটি। সুন্দর, সাবলীল উপস্থাপন। ধন্যবাদ লেখিকাকে।