

সাইদ সাহেব আজ বাসা থেকে বের হন নি। সকাল থেকে তিনি বসার ঘরে বসে অবকাশ যাপন করছেন। কখনো টিভি দেখছেন আবার কখনো পত্রিকা পড়ছেন। ইচ্ছে হলে স্পিকারে গান শুনছেন। কেউ তাকে বিরক্ত করছে না। বাসার সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে। দুপুরের আগে তার অফিসে যাওয়ার কথা ছিলো কিন্তু তিনি ইচ্ছা করেই যান নি। মাঝে মাঝে নিয়মিত অফিস করতে করতে বিরক্তি ধরে যায়। কাজের চাপে তিনি হাঁপিয়ে ওঠেন। তখন কোনো কারণ ছাড়াই অফিস কামাই করেন। আগে থেকে কাউকে কিছু জানান না। তিনি অফিসে না যাওয়ায় অফিসের সব কাজ থমকে যায়। অন্যন্য কর্মচারীরাও সেদিন হাত পা টানা দিয়ে অফিস করে।
Read all reviews on the Boitoi app