

সময় বারো ঘণ্টারও কম—প্রথম ও শেষ সুযোগ, এরমধ্যে ভাগ্য গড়ে নিতে হবে জেফ বিলিংটনকে। যদি পেরোলের টাকা ক্যাম্পে পৌঁছে দিতে পারে, নতুন জীবন গড়ার আরেকটা সুযোগ সে পাবে। কাজেই ব্যর্থ হওয়া চলবে না কিছুতেই । কিন্তু ব্যর্থই হলো সে। পথে ট্রেন হোল্ডআপ করে বসল আউট-ল চার্লি শেরম্যান ও মনটানা কিড বেহাত হয়ে গেল টাকাটা। ওদের ট্রেইল ধরে ছুটল জেফ পরিত্যক্ত, ভুতুড়ে শহর নুগেটের দিকে। তারপর? পারবে সে টাকা উদ্ধার করতে? এতিম ডিকিকে বের করে আনতে? আর ক্যারেন মেয়েটা, সে কেন এই দুর্যোগের রাতে একা পথে নেমেছে? মৃত্যুপুরী গেটে তার কি কাজ?
অনেক দিন অপেক্ষায় ছিলাম, অনেক ভাল একটি ওয়েস্টার্ন. বাকি বই গুলোর অপেক্ষায় রইলাম।
Read all reviews on the Boitoi app