

রুদ্র আকন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র। হাজারো পুরুষের ভিড়ে চোখে পড়ার মত সুন্দর, সুদর্শন। তবে মানুষ হিসেবে অত্যন্ত শক্ত মনের, আবেগশূন্য। প্রেম-ভালোবাসার প্রতি বিতৃষ্ণ, বিমুখ। অন্যদিকে অরূণী ঝর্ণার মত চঞ্চল, অস্থির। এবং অতি আবেগী ধরনের মেয়ে। এই অতি আবেগী মেয়েটি হুট করে শক্ত মনের রুদ্রর প্রেমে পড়ে গেল! অরূণীর তীব্র প্রেম, পাগলামি সবকিছুই যেন রুদ্রর হৃদয় ছুঁতে ব্যর্থ! শেষ পর্যন্ত অরূণী কি পেরেছিল রুদ্রর হৃদয়ের দখল নিতে?
আমার মোটামুটি লেগেছে। গল্পের বর্ণনা, চরিত্র এবং সংলাপ - সব মিলিয়ে খারাপ না। তবে লেখিকার অন্য গুলোর গল্প বলার ধরন আলাদা এবং অনেক সুন্দর। শুধুই সামনের দিকে টানে। শুভ কামনা।
Read all reviews on the Boitoi app
অরূণী কি অসাধারণ এক চরিত্র—-হাসি আর আনন্দের এক অপূর্ব সংমিশ্রণ! রুদ্র আর অরূণীর জন্য ভালোবাসা।
এটা পড়ে শুরুতে এত হেসেছি, পরে আবার কষ্ট পেয়েছি শেষটা মনে হচ্ছে আরো একটু পেলে বেশি ভালো লাগত। তবে সুন্দর হয়েছে।
It's a 💯
সুন্দর ছিলো গল্প টা 💚
First koyak ta porbe onk excitement kaj korechilo.. Puro golpo tai onk valo legeche..kintu . Ending arektu boro kore sesh kora uchit chilo. Tarahuray sesh hoise emon mone hoise....
লাস্টের ফিনিশিং টা আরেকটু শক্ত আর বড় করলে ভালো হতো। মনে হয়েছে গল্প শেষ হওয়ার অনেক তাড়া। যাইহোক অভার অল ভালো ছিল৷ Happy Reading 😍
একবারেই পড়া শেষ করলাম এককথায় অসাধারণ লেখনী রুদ্র আর অরুনীর ভালোবাসা এতো সুন্দর, স্নিগ্ধ গল্পটা পড়ে মনে হলো, ভালোবাসা পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি যার জোর অসীম ভালোবাসা কোনো বাধা মানে না অরুনির পাগলামি, ওদের প্রেমে পড়া, বিরহ সবকিছুই মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে লেখিকাকে ধন্যবাদ এতো মিষ্টি একটা ভালোবাসার গল্প লেখার জন্য
গল্প পড়ে কি রিঅ্যাকশন দিব হারিয়ে ফেলেছি রুদ্র অরণির জুটি আসলেও তোলপাড় করার জুটি ভীষণ সুন্দর বেস্ট একটা গল্প
গল্পের চরিত্র গুলা খুব সাজানো ।বিশেষ করে অরুনীর চঞ্চলতা মুগ্ধ করবে সবাইকে ।ধন্যবাদ ইসরাত কে এমন গল্প উপহার দেওয়ার জন্যে