

কত ঝড়তুফান পেরিয়ে দু'জনে আজ একসাথে, একই ছাদের নিচে, একই আকাশের নিচে, এটা দু'জনের সৌভাগ্যেরই একটা অংশ বোধহয়। নয়তো কোথায় থাকত আজ দু'জন? নিশ্চিত, পৃথিবীর দুইপ্রান্তে। যন্ত্রণা, হাহাকার, ব্যর্থতা, একাকীত্ব, বিরহ হতো দু'জনার নিত্যদিনের সঙ্গী। ছোটো ছোটো অভিযোগ, মান-অভিমান, দুষ্টুমিষ্টি খুঁনসুটি, ভালোবাসাময় গল্প ও 'বঁধুয়া কেমনে বাঁধিবো হিয়া' উপন্যাসের দুটো চরিত্রের সাংসারিক জীবনের গল্প হচ্ছে – 'মাহাশাদ'। যে গল্পের প্রতি লাইনে, শব্দে ও বাক্যে মিশে রয়েছে সুখ-দুঃখের অসংখ্য রঙিন অনুভূতি।