

মক্কায় তখন বিভীষিকাময় অবস্থা। কেমন একটা থমথমে ভাব চারপাশে। কাফের-মুশরিকরা একজোট হয়ে মাঠে নেমেছে মুসলিমদের বিরুদ্ধে। জানোই তো তখনো খুব একটা বাড়েনি মুসলমানদের সংখ্যা। তাই বলে যে সংখ্যাটা একেবারেই কম তা কিন্তু নয়। মুসলমানদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কাফেরদের কপালের ভাজও বেড়ে যেতে লাগলো। তারা আগের চাইতে আরো হিংস্র হয়ে উঠলো। মুসলমানদের মধ্যে যারা একটু দুর্বল ছিলেন। বিশেষ করে আমির ইবনে ফুহাইরা, উম্মে উবাইস, জিননিরা ও বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর মক্কার কুরাইশ কাফেরেরা রাত-দিন অত্যাচার চালিয়ে যেতে লাগলো। দিন যত পেরোয় অত্যাচারের মাত্রা ততই বাড়তে থাকে। ক্রীতদাস আর দুর্বল মুসলমানদের টপকিয়ে সেই অত্যাচার গিয়ে ঠেকে সাম্রাজ্যের বিত্তবান মুসলমানদের উপর।